Loading live market data...
Loading active stocks...
Connecting...

শীতকাল মানেই গুড়, জানুন উপকারিতা

প্রতিদিনের খাবারে গুড় যোগ করতে পারেন যা আপনার রক্ত পরিষ্কারে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। গুড়ে থেকে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর জুড়ে জাঁকিয়ে পড়ছে শীতের আমেজ। শীতকাল মানেই পোষ পার্বণ, পিঠাপুলি,আর মিষ্টি। আর সেই পিঠেপুলি আর মিষ্টি যদি হয় গুঁড়ের তৈরি তাহলে ব্যাপারটা বেশ জমে যায়। শীতকাল হলেই সবার ঘর ভরে ওঠে খেজুরের গুড়ের স্বাদ আর গন্ধে। শুধু স্বাদের জন্যে নয়, গুড় খেলে শরীরের উপরও নানা প্রভাব পড়ে। সাধারণত আখ কিংবা খেজুরের রস থেকে গুড় তৈরি হয়। গুঁড়ে অতিরিক্ত মিষ্টি যোগ করা যায় না, গুড় প্রাকৃতিক মিষ্টির স্বাদ হিসেবে পরিচিত। গুড় শরীরের ক্ষতি করে না বরং স্বাস্থ্য-এর উপকার করে। বিশেষ করে, শীতকালে গুড় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গুড় শীতকালে শরীর গরম রাখে। এছাড়াও এতে এমন কিছু গুণ রয়েছে যার কারণে শীতকালের খাদ্যতালিকায় অবশ্যই গুড় রাখলে আপনি উপোকিত হবেন।

১. শীতকালে জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে লেগেই থাকে। আদা, তুলসি পাতার সঙ্গে গুড় খেলে গলা ব্যথা, সর্দি কাশি এবং জ্বর নিরাময় হয়। বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে গুড় একটি সক্রিয় উপাদান হিসাবে ব্যবহৃত হয়, কারণ গুড়ের মধ্যে এমন উপাদান রয়েছে যা শরীরকে যথেষ্ট উষ্ণতা দিতে সাহায্য করে। গুড় রক্ত পরিশোধনে সাহায্য করে। কারণ গুড়ে আয়রন, ফোলেট এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানে ভরপুর। প্রতিদিনের খাবারে গুড় যোগ করতে পারেন যা আপনার রক্ত পরিষ্কারে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। গুড়ে থেকে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

২. শীতকালে অনেকেরই সর্দি কাশি,পেটের সমস্যায় ভোগেন, তাই নিয়মিত পরিমাণে গুড় খেলে শ্বাসতন্ত্র, ফুসফুস, পাকস্থলী পরিষ্কার হবে। যার ফলে শরীরে সুস্থতা বজায় থাকবে। গুড়ে থাকে অ্যান্টি-ইনফ্লেমেটরি। যা অস্থিসন্ধির ব্যথা নিরাময়ে সাহায্য করে। প্রতিদিন খাদ্যতালিকায় গুড়, ঘি, আদা এইগুলি থাকলে অস্থিসন্ধির ব্যথা নিরাময় এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকে। শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট সমৃদ্ধ গুড়। এছাড়াও দেহে ক্লান্তি এবং অন্যান্য দুর্বলতা রোধ করতে সাহায্য করে গুড়।

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পছন্দ নয় তেঁতো? অন্য ভাবে বানান পুর ভরা করলা

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌

শাহরুখ খানের ‘King’ সিনেমায় রণবীর সিংয়ের উপস্থিতি, সেট থেকেই ভাইরাল মুহূর্ত