চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের উবেরের কীর্তি, ২০৭ টাকার ভাড়া, ১.০৩ কোটির বিল পেলেন বেঙ্গালুরুর যাত্রী

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দীর্ঘদিন ধরেই মওকা বুঝে যাত্রীদের পকেট ফাঁকা করার অভিযোগ উঠেছে অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা উবেরের বিরুদ্ধে। কিন্তু ইদানিং সংস্থার পক্ষ থেকে যাত্রীদের যে বিল ধরানো হচ্ছে, তা নজিরবিহীন। নয়ডার পরে এবার উবেরের বিপুল বিল পেলেন বেঙ্গালুরুর এক যুবক। ২০৭ টাকা ভাড়া দেখে অটো বুক করে গন্তব্যে পৌঁছনোর পরে বিল দেখে মাথায় কার্যত বাজ পড়ার উপক্রম হয়েছিল শ্রীরাজ নীলেশের। কেননা গন্তব্যে পৌঁছনোর পরে উবের অ্যাপে তাঁর বিল দেখানো হলো এক কোটি ৩ লক্ষ ১১ হাজার ৫৫ টাকা। ওই বিল দেখে থ মেরে গিয়েছেন স্বয়ং অটো চালকও।

সমাজমাধ্যমে নিজের বেনজির অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে হায়দরাবাদের ব্লগার নীলেশ লিখেছেন, ‘স্ত্রী মানসাকে নিয়ে আরকে পুরমের টিন ফ্যাক্টরি থেকে কোরামঙ্গলায় যাচ্ছিলাম। হাতের কাছে চট করে কিছু না পেয়ে উবেরের মাধ্যমে অটো বুক করেছিলাম। ১০ কিলোমিটার পথ যাওয়ার জন্য ভাড়া দেখিয়েছিল ২০৭ টাকা। ওই ভাড়া দেখেই অটোয় চেপে বসেছিলাম। কিন্তু গন্তব্যে পৌঁছে অনলাইনে ভাড়া শোধ করার সময়ে দেখি ১ কোটি ৩ লক্ষ ১১ হাজার ৫৫ টাকার বিল এসেছে। খোদ অটো চালকও ওই বিপুল পরিমাণ বিল দেখে থ মেরে যান।’ ক্ষুব্ধ নীলেশ প্রশ্ন তুলেছেন কারিগরি ত্রুটির কথা বলে উবের আর কত দিন এমন অপরাধ করে পার পেয়ে যাবে?

উল্লেখ্য, গত শুক্রবারই নয়ডার যুবক দীপক টেঙ্গুরিয়া উবেরে ৬২ টাকার জায়গায় ৭ কোটি ৬৬ লক্ষ টাকার বিল পেয়েছিলেন। উবের চালকের সঙ্গে তার কথাবার্তা এবং বিলের স্ক্রিন শট সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে দিয়েছিলেন দীপক। ঝড়ের বেগে ভাইরাল হয়ে গিয়েছিল  ওই ভিডিয়ো। নেটা নাগরিকরা উবেরকে নিয়ে না মিমও তৈরি করেছিলেন। নিন্দার ঝড়ের মুখে দীপকের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বিষয়টি দেখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উবেরের আরও এক কীর্তি প্রকাশ্যে এলো।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

পোল্ট্রি ফ্রার্মে আগুন! ঝলসে গেল ৪ হাজার মুরগি, ‘তন্দুরি চিকেন’ নিতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

আসছে Motorola প্রিমিয়াম স্মার্টফোন, কী কী রয়েছে এই ফোনে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ