AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই সবজি বিক্রি করছিলেন এক পথ বিক্রেতা। তবে তাঁর মাথায় বাঁধা অদ্ভুত এক যন্ত্র হঠাৎই পথচলতি মানুষের নজর কাড়ে। কেউ ভেবেছিলেন নতুন ধরনের ক্যামেরা, কেউ আবার মনে করেছিলেন ইউটিউব ভিডিওর শুটিং চলছে। কিন্তু আসল কারণ সামনে আসতেই চমকে ওঠে নেটদুনিয়া। জানা যায়, ওই বিক্রেতা নাকি এআই প্রযুক্তির জন্য বাস্তব জীবনের তথ্য সংগ্রহের কাজ করছেন। আর সেই কাজ করেই আয় করছেন মোটা টাকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনাকে ঘিরে এখন তুমুল আলোচনা চলছে।

ইনস্টাগ্রামে বৈভব নামে এক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করেন, সেখানে দেখা যায় এক সবজি বিক্রেতা মাথায় বিশেষ ধরনের হেলমেটের মতো দেখতে ডিভাইস পরে গ্রাহকদের সঙ্গে কথা বলছেন এবং সবজি বিক্রি করছেন। ওই ডিভাইসে একটি স্মার্টফোন, ক্যামেরা ও মেমোরি ইউনিট লাগানো ছিল। বলা হয়েছে, এই ডিভাইসের মাধ্যমে ভিডিও, শব্দ এবং আশেপাশের পরিবেশের তথ্য সংগ্রহ করা হয়, যা এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়। পোস্টে আরও বলা হয়, ওই কাজের জন্য ওই বিক্রেতা ঘণ্টায় প্রায় ৩৫০ টাকা করে পারিশ্রামিক পান। সেই হিসেব অনুযায়ী, প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করলে মাসে এক লক্ষ টাকারও বেশি আয় সম্ভব। যদিও এই দাবি নিয়ে নেটিজেনদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Vaibhav | Peaks & Protein (@vai.bhaaavvv)

আরও পড়ুন: নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

একজন ব্যবহারকারী মন্তব্য করেন,’ঘণ্টায় ৩৫০ টাকা মিললেও পুরো মাসে নিয়মিত কাজ পাওয়া যায় না। হয়তো পুরো প্রকল্পে মাত্র ১০-২০ ঘণ্টার কাজই মিলবে।’ আবার অন্য এক নেটিজেন জানান, তাদের এলাকাতেও একইভাবে বাড়ির মহিলাদের দিয়ে তথ্য সংগ্রহের কাজ করানো হয়েছিল। ভিডিওটি ইতিমধ্যেই ৫৩ লক্ষের বেশি ভিউ পেয়েছে। কেউ এটিকে প্রযুক্তির যুগে অতিরিক্ত আয়ের অভিনব উপায় বলে মনে করছেন। আবার অনেকেই ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের এই অদ্ভুত মেলবন্ধন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক