নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার সন্ধ্যা হোক কিংবা উইকএন্ডের বিশেষ ডিনার-একটু ভিন্ন স্বাদের খাবার খেতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং। নারকেলের মোলায়েম স্বাদ, কারির ঝাঁঝ আর নরম ডাম্পলিং সব মিলিয়ে এটি একেবারে রেস্টুরেন্ট স্টাইলের কমফোর্ট ফুড। এই জনপ্রিয় রেসিপি খুব সহজেই বানানো যায় বাড়িতে। ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই ফিউশন পদ, যা একই সঙ্গে কমফোর্ট ফুড এবং পার্টি স্পেশাল রেসিপি হিসেবেও একেবারে পারফেক্ট। বর্ষার সন্ধ্যা কিংবা উইকএন্ডের অলস দুপুরে গরম-গরম এই ডিশ মুহূর্তেই মন ভাল করে দিতে পারে।

উপকরণ

(কারির জন্য)

১ টেবিল চামচ নারকেল তেল, ১ চা চামচ সর্ষে, কয়েকটি কারি পাতা, ১টি পেঁয়াজ কুচি, ২ কোয়া রসুন কুচি,‌ ১টি কাঁচালঙ্কা কুচি, ১ টেবিল চামচ কারি পাউডার, ১ কাপ নারকেলের দুধ, ১ কাপ মিশ্র সবজি (গাজর, বিনস, বিট ইত্যাদি), ১ কাপ টমেটো কুচি, স্বাদমতো নুন

(ডাম্পলিংয়ের জন্য)

১ কাপ সেদ্ধ লাল মুসুর ডাল,১/২ কাপ ময়দা, ১/২ কাপ শুকনো নারকেল কোরানো, ১টি কাঁচালঙ্কা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, লেবুর রস, নুন স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে সর্ষে ও কারি পাতা ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার কারি পাউডার দিয়ে নেড়ে টমেটো ও সবজি মিশিয়ে দিন। কিছুক্ষণ রান্না করে নারকেলের দুধ ঢেলে দিন এবং কম আঁচে ফুটতে দিন। অন্যদিকে একটি পাত্রে সেদ্ধ ডাল, ময়দা, নারকেল কোরানো, কাঁচা লঙ্কা, হলুদ, লেবুর রস ও নুন মিশিয়ে নরম ডো তৈরি করুন। ছোট-ছোট বলের আকারে ডাম্পলিং বানিয়ে ফুটন্ত কারির মধ্যে ছেড়ে দিন। ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন যাতে ডাম্পলিং নরম হয়ে যায়। উপরে ধনেপাতা ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন কোকোনাট কারি ডামপ্লিং। চাইলে সঙ্গে ভাত বা নুডলসও পরিবেশন করতে পারেন। মশলাদার অথচ ক্রিমি এই পদ একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প