Japan Population Crisis : ১৫ বছর ধরে হু হু করে কমছে জনসংখ্যা, মাথায় হাত প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ১৫ বছর ধরে জনসংখ্যা হ্রাস হচ্ছে জাপানে।  তবে জাপানের বেড়েছে বিদেশী বাসিন্দাদের বসবাস। সম্প্রতি জাপানের প্রশাসনের তরফ থেকে প্রকাশিত হয়েছে একটি সমীক্ষা। আর সেখানেই দেখা গিয়েছে, ১ জানুয়ারি পর্যন্ত দেশের মোট জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৯ লাখ। অন্যদিকে বিদেশী বাসিন্দাদের বসবাস ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা এখন মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ ।

সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে টোকিওতে । সেখানে প্রায় ৩০ লাখ ছাড়িয়ে  গেছে জনসংখ্যা। এরপর রয়েছে প্রতিবেশী কানাগাওয়া এবং  ওসাকা  জেলা। আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে  তোত্তোরি জেলায়। সেখানে বর্তমানে থাকেন মাত্র ৫ লক্ষ ৪০ হাজার  বাসিন্দা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি এমন পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে ২০৭০ সালের মধ্যে প্রায় ৩০ শতাংশ কমে ৮ কোটি ৭০ লাখে দাঁড়াবে জাপানের জনসংখ্যা।   

উল্লেখ্য, ১৯৬৮ সালে জরিপ শুরু হওয়ার পর থেকে জনসংখ্যা হ্রাস নিয়ে জোরকদমে চলছে আলোচনা। বর্তমানে  বিয়ে বিমুখ  হয়ে পড়েছে  নতুন প্রজন্ম। সন্তানের বাবা-মা হয়ে থিতু হয়ে সংসারে মন দেওয়ায় আগ্রহ হারিয়ে ফেলা।   তাই সরকারের উদ্যোগে ডেটিং অ্যাপ চালু করতে যাচ্ছে জাপান সরকার। শুধু তাই নয় শিশু যত্ন ও শিক্ষার জন্য ভর্তুকি বাড়ানোর মতো সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই খাতে   প্রায় ৩৪ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।   যা ২০২৪ সালের বাজেটের মধ্যে রয়েছে।

বিয়ের পর থেকেই চলত নির্যাতন, প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য

আত্মহত্যা নাকি খুন? গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাহনগর, আটক স্বামী-শাশুড়ি

মর্মান্তিক! ম্যাচ চলাকালীন মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উঠতি ফুটবলার

টাকা লুটের পর এলোপাথাড়ি গুলি! আমেরিকায় নিজের দোকানেই খুন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী

রবিতে টালিগঞ্জে তুলকালাম, অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

‘পুলিশ শুধু বন্দুকের ট্রিগার টিপবে,’ গুন্ডাদমনে চরম হুঁশিয়ারি দিলীপের

বাইরে থেকে অর্ডার নয়, বাড়িতেই বানান রেস্টুরেন্টের মতো চিলি পটেটো

লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার ব্যক্তির দেহ, সাতসকালে চাঞ্চল্য

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার