হোলির রাতে ঘরের এই জায়গায় প্রদীপ জ্বালান, আসবে সুখ ও সমৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালে বুধবার পালিত হবে হোলি। হোলির রাতে বাড়ির কিছু জায়গায় প্রদীপ জ্বালানোকে শুভ মনে করা হয়। এটি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনে। হোলির রাতকে বছরের ৪টি মহারাতের মধ্যে একটি মনে করা হয়। চারটি মহারাতের মধ্যে রয়েছে দীপাবলি, জন্মাষ্টমী, মহাশিবরাত্রি এবং হোলি। ধর্মীয় শাস্ত্রে এই সমস্ত উৎসবের রাতে ধ্যান, জপ, উপাসনা এবং প্রদীপ জ্বালানোর ওপরে গুরুত্ব দেওয়া হয়।

এই দিনে সকলেই একে অপরকে আলিঙ্গন করেন।  রঙ, আবির মাখায়। ছোটোরা বড়দের পায়ে আবির দেয়। বড়রাও ছোটেদের প্রণাম করে। প্রতি বছর  ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলিকা দহনের পরের দিন, চৈত্র মাসের প্রতিপদ তিথিতে হোলি উদযাপিত হয়। বাড়ির যেসকল জায়গায় প্রদীপ জ্বালালে উপকার হবে, সেগুলো জেনে নিন-

হোলির রাতে, পিপল গাছের নীচে একটি প্রদীপ জ্বালানো উচিত। তার চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা উচিত। হোলির রাতে এই কাজটি করলে জীবনের সমস্ত বাধা দূর হয়।

হোলির রাতে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো উচিত। এই দিকে প্রদীপ জ্বালালে আর্থিক সমস্যা দূর হয়। আর্থিক পরিস্থিতির উন্নতি হয়।

হোলির রাতে বাড়ির প্রধান দরজার দুইদিকে ঘি প্রদীপ জ্বালানো উচিত। এটি করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি হবে।

হোলির রাতে পুজোর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। ঠাকুর দেবতাকে স্মরণ করা উচিত। মন্দিরে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত। এটি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের