রামনবমীতে টানা তিন দিন নয়, ১৯ ঘন্টা খোলা থাকছে রামলালার মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: সাধুদের তীব্র আপত্তির মুখে পিছু হঠল রামমন্দির কর্তৃপক্ষ। রামনবমী উপলক্ষে টানা তিন দিন নয়, পরিবর্তে মাত্র ১৯ ঘন্টা খোলা থাকছে রামমন্দির। আগামিকাল বুধবার ভোর সাড়ে তিনটেয় মঙ্গল আরতির পরে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রামলালার মন্দির। রাত ১১টা পর্যন্ত এক টানা খোলা তাকবে মন্দির। মাঝে সকালে, দুপুরে, সন্ধেয় এবং রাতে রামলালার ভো নিবেদনের জন্য পাঁচ মিনিট করে বন্ধ রাখা হবে দর্শন।

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পরেই এক অন্য আবেগে ভাসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিশেষ করে ধর্মান্ধরা। তাই ভগবান রামের জন্মদিনের উ‍ৎসবে সামিল হতে অনেকেই অযোধ্যায় ছুটে এসেছেন। প্রথমে বিপুল পরিমাণ ভক্তদের ভিড় সামলাতে রামলালার মন্দির টানা তিনদিন খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অছি পরিষদ। রামনবমীর আগের দিন অর্থা‍ৎ ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে রামনবমীর পরের দিন অর্থা‍ৎ ১৮ এপ্রিল বৃহস্পতিবার  পর্যন্ত মন্দিরের দরজা  বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কিন্তু রাম জন্মভূমি তীর্থক্ষেত্র অছি পরিষদের ওই সিদ্ধান্ত জানার পরেই ক্ষোভ উগরে দেন অযোধ্যার প্রবীণ সাধুরা। তারা প্রশ্ন তোলেন, ‘পাঁচ বছর বয়সি রামলালাকে কীভাবে একটানা ৭২ ঘন্টা জাগিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হল? বালক রামের কষ্ট হবে না?’ সাধুদের প্রবল আপত্তির মুখে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে রামমন্দির পরিচালন সমিতি। রামনবমী উপলক্ষে টানা ৭২ ঘন্টা নয়, ১৯ ঘন্টা রামলালাকে জাগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মঙ্গল আরতির সময় এগিয়ে আনা হয়েছে। বর্তমানে সকালে মঙ্গল আরতির পরে সাতটা থেকে ভক্তদের জন্য খোলে মন্দিরের দরজা। রাত দশটা পর্যন্ত তা খোলা থাকে। বুধবার ভোর সাড়ে তিনটে থেকেই ভক্তদের রামলালাকে দর্শনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ