২০২৪ সালের পয়লা জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, ঘোষণা অমিত শাহের

রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস বাধা দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: আগামী বছরের লোকসভা ভোটে যে ফের হিন্দুত্বের ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাবে বিজেপি, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’র উদ্বোধন করে তিনি বলেন, ‘আগামী পয়লা জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়ে যাবে।’ রাম মন্দির নির্মাণ নিয়ে কংগ্রেস বাধা দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

আগামী ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরার বিধানসভা ভোট। আর উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্যে ক্ষমতা দখলে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। গত কয়েক মাসে পাঁচ বিধায়ক দল ছাড়ায় ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে অমিত শাহ-জেপি নাড্ডাদের। তাই ফের রথযাত্রার রাস্তা বেছে নিয়েছেন। এদিন ধর্মনগর ছাড়াও দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থেকেও রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৬০ বিধানসভার এক হাজার কিলোমিটার পথ ঘুরবে দুই রথ। এদিন রথযাত্রার সূচনা করতে গিয়ে হুঙ্কার ছেড়ে অমিত বলেন, ‘আগামী ভোটে ত্রিপুরা বিধানসভা বামমুক্ত হবে।’

এর পরেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাহুল বাবা শুনে রাখুন, আগামী বছরের পয়লা জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে।’ আচমকাই কেন রাম মন্দির উদ্বোধনের ঘোষণা করলেন শাহ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যেভাবে রাহুলের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ও রাম মন্দিরের অছি পরিষদের সম্পাদক চম্পত রায়, তাতে সিঁদূরে মেঘ দেখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। রাম মন্দির নির্মাণের পিছনে যে তাঁদের অবদান রয়েছে তা যাতে হিন্দু ভোটাররা ভুলে না যান তার জন্য তড়িঘড়ি মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণার পথে হেঁটেছেন মোদির ডেপুটি।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক