চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১.৬৫ কোটি টাকার ফোন বিল দেখে, চক্ষু চড়কগাছ এক মহিলার!

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় বাড়িতে ফোন ও বিদ্যুতের বিল একটু বেশি এলে আমরা খরচ নিয়ন্ত্রণ করতে শুরু করি। যাতে আমাদের খরচ আমাদের বাজেটের মধ্যে থাকে। কিন্তু আমেরিকার ফ্লোরিডার এক মহিলার ফোনের বিল কত এসেছে, জানেন যা শুনে আপনি চমকে যাবেন। শুধু তাইই নয় সেই ফোনের বিল দেখে চমকে গিয়েছিলেন ওই মহিলাও। 

জানা গিয়েছে, ওই মহিলার ২০১,০০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.৬৫ কোটি টাকা ফোনের বিল এসেছে। সেলিনা সেই ফোনের বিল তাঁর দুই প্রতিবন্ধী ভাইদের সঙ্গে ভাগ করে নিতেন। তাঁরা দুজনেই নেট ছাড়া চলতে পারেন না। এমনিতেই তাঁদের ফোনের বিল ১৩,৭১৫.১৪ টাকা প্রতি মাসে আসে। এমন পরিস্থিতিতে কোটি টাকার ফোনের বিল আসায় মাথায় হাত উঠেছে সেলিনার। তিনি নিশ্চিত ছিলেন সেই বিলটি সম্পূর্ণ ভুল।

 জানা গিয়েছে, সেলিনা টি-মোবাইলকে কল করে বিল সংশোধন করার কথা বলেন। টি-মোবাইল তাঁকে জানায় বিল সঠিক এসেছে। ওই মহিলা বারবার বলা সত্ত্বেও বুঝতে চায়নি সংস্থা তাঁর ফোনের বিল ২০০,০০০ ডলার অর্থাৎ, ১.৬২ কোটি ছাড়িয়ে গিয়েছে।  

এই পরিস্থিতিতে, মিয়ামি টিভি স্টেশন বিষয়টি হস্তক্ষেপ করলে সেলেনা স্বস্তি পান। সেই সময়, ফোন কোম্পানী বিল কমিয়ে ২,৫০০ ডলার (২.০৫ লক্ষ টাকা) করতে রাজি হয়। বাকি টাকাটা পরিশোধ করার জন্য ছয় মাস সময় দেয়।  

কিন্তু প্রশ্ন হচ্ছে, বেশি টাকার বিল এল কীভাবে? জানা গিয়েছে, সেলিনার দুই ভাই এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডায় যান। সেই সময় তাঁরা প্রচুর পরিমাণে বিদেশী পরিষেবা ব্যবহার করেন। বিপুল পরিমাণ ডেটা খরচ করেন।  ডেইলি স্টারের মতে, ওই মহিলা বিদেশী পরিষেবা ব্যবহারের শর্ত এবং বিধিনিষেধ পড়েননি।  

সূত্রের খবর, তাঁর ভাইয়েরা ২০০০ টিরও বেশি টেক্সট পাঠিয়েছিলেন ও ভিডিও ডাউনলোড করেছিলেন। আর তাতেই খরচ হয়েছে ১৫.৮৩ লাখ টাকা। এই পরিস্থিতিতে সেলিনা ফোনের বিল দেখেই হতবাক বনে যান ।

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ