মর্ত্যে এসে মা গয়না পরেন এই বাড়িতেই, কোথায় রয়েছে সেই বাড়ি?

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার বনেদি বাড়িগুলির দুর্গাপুজোয় রয়েছে বিভিন্ন ধরনের চল। নানা নিয়ম রীতি নীতিতে অনন্য এই সব পুজোগুলি। বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ বাড়ির পুজো অন্যতম। দাঁ পরিবারে পুজোর প্রচলন শুরু হয় ১৮৪০ খ্রিষ্টাব্দে। পুজো শুরু করেন এই বংশের আদিপুরুষ গোকুলচন্দ্র দাঁ। ঐতিহ্যবাহী এই দুর্গোৎসব এবার ১৮৫ তম বর্ষে পদার্পণ করবে। গোকুলচন্দ্র দাঁ’র আদি নিবাস ছিল বর্ধমানের সাতগাছিয়াতে। সেখানে মন্দির-মূর্তির অস্তিত্ব আজও বর্তমান। তবে সেখানে পুজো কতকাল ধরে চলেছিল তা জানা যায়নি।

গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন শিবকৃষ্ণ দাঁ। তাঁর আমলকেই দাঁ পরিবারের স্বর্ণযুগ বলে মনে করা হয়। পারিবারিক লোহা, কয়লা আর হার্ডওয়ারের ব্যবসায় বিশাল লাভ করেন শিবকৃষ্ণ। বহরে বাড়ে দুর্গাপুজোও। জনশ্রুতি রয়েছে, মা দুর্গা দাঁ পরিবারে এসে গয়না পরেন। শিবকৃষ্ণ দাঁ নিজে ছিলেন খুব শৌখিন মানুষ। তিনি সবসময় সোনার গয়না পরতে ভালবাসতেন। তাই তিনি মা দুর্গাকেও সোনার গয়নায় সাজিয়ে তুলেছিলেন। মায়ের গয়না এসেছিল সাগর পার থেকে। জোড়াসাঁকোর প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দাঁ পরিবারের দুর্গাপুজোর আড়ম্বরের সঙ্গে পাল্লা দিতেন বলেও প্রচলিত আছে। শোনা যায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শিবকৃষ্ণ মহাশয়কে টেক্কা দেওয়ার জন্য নিজের বাড়ির প্রতিমা একেবারেই সোনার গয়না সমেতই গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন।

দাঁ বাড়িতে রথের দিন গড়ানকাঠ পুজোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। জন্মাষ্টমীর দিন কাঠামোতে দেবীর মস্তক স্থাপন করা হয়। তেরোটি শাড়ি ও তেরোটি কাঁসার পাত্র দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়। বৈষ্ণব ধর্মে মেনে হয় এই বাড়ির পুজো। হয় না কোনও বলি। অষ্টমীর দিন কুমারী পুজো হয় মহা ধুমধাম করে। জোড়াসাঁকো দাঁ পরিবার কলকাতার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সঙ্গে অবিচ্ছেদ্য সূত্রে জড়িত। প্রাচীন বৈষ্ণব মতের এই পারিবারিক দুর্গোৎসব অতীত বাংলার এক সজীব স্মৃতি।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?