মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে শতাব্দীপ্রাচীন একটি হিন্দু মন্দির ভেঙে ফেলার ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নরোয়াল জেলার সিরাজ গ্রামে প্রায় ১০০ থেকে ১২৫ বছরের পুরনো মন্দিরটি প্রায় ১,০০০ বর্গমিটার জমির উপর ছিল। স্থানীয় বাসিন্দা, সংখ্যালঘু সংগঠন এবং একটি রাজনৈতিক দলের অভিযোগ, মন্দিরের জমি পাশের একটি মাদ্রাসার সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যেই সেটি ভেঙে ফেলা হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, গত ২১ অগস্ট কয়েকজন ধর্মীয় উগ্রপন্থী মন্দিরটি ভেঙে দেন। পাকিস্তান মসিহা মিল্লত পার্টির চেয়ারম্যান আসলাম পারভেজ সাহোত্রা দাবি করেছেন, মন্দির ভেঙে ফেলার পর তার শিখরের ধাতব অংশ, ইট এবং অন্যান্য নির্মাণসামগ্রীও সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বিষয়টি নিয়ে পঞ্জাব সরকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং মন্দিরটি আগের অবস্থায় পুনর্নির্মাণের দাবি করেছেন। ছে পাকিস্তানের শেহবাজ শরিফের সরকারও ঘটনার কথা স্বীকার  করেছে। যদিও তাদের দাবি, লাগাতার বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে মন্দিরটি। 

আরও পড়ুন:  মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

এই ঘটনার পিছনে জমি সংক্রান্ত দীর্ঘদিনের একটি বিরোধ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। সাহোত্রার দাবি, মন্দির সংলগ্ন জমি আগে মাদ্রাসা তৈরির জন্য ইভ্যাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের পক্ষ থেকে লিজ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক বছর ভাড়া না দেওয়া এবং নির্ধারিত উদ্দেশ্যে জমি ব্যবহার না করার অভিযোগে সেই লিজ বাতিল করা হয়। ২০২৬ সালের ২৯ জানুয়ারি অবৈধ দখলদারদের সরিয়ে সম্পত্তি সিল করার নির্দেশও দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। তবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। হিন্দু সম্প্রদায়ের নেতা রতন লাল মন্দির ভাঙার নিন্দা জানিয়েছেন এবং এটি পুনর্নির্মাণের দাবি করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসন ও ইটিপিবি মন্দিরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানের হিন্দু মন্দির, শিখ গুরুদ্বার এবং খ্রিস্টান চার্চগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।

   

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

‘০’ ডাউন পেমেন্ট, দিনে মাত্র ১০১ টাকা করে EMI দিয়ে বাড়ি নিয়ে আসুন এই স্কুটার

হার্ডওয়্যারে নেই নতুনত্ব! পিক্সেল ১১ থাকছে সফটওয়্যার ও এআই চমক

সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

সুস্থতার শুরু হোক সকালের কাপে, শরীর সুস্থ রাখবে এই ৭ ভেষজ চা

২৪ ঘণ্টার মধ্যেই তুলা রাশিতে প্রবেশ শুক্রের, ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত