মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দাম্মাম থেকে নয়াদিল্লিগামী উড়ানটি তখন মাঝ আকাশে। ঠিক তখনই শৌচাগারে ‘বোমা’ লেখা এক টিস্যু পেপার নজরে পড়ে বিমানের ক্রুদের। আর তাতেই পিলে চমকে যায় ওই কর্মীর। পাইলটের গোচরে আনেন বিষয়টি। ওই কথা শুনে পাইলটের কপাল থেকে অঝোরে ঘাম ঝরতে থাকে। পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে যাত্রাপথ পরিবর্তন ও জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পরেই আহমেদাবাদে জরুরি অবতরণ করেন। যদিও বিমানটিতে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও বোমা খুঁজে পাননি বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। আহমেদাবাদ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এদিন ৩২ যাত্রী নিয়ে দাম্মাম থেকে নয়াদিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান। মাঝপথেই শৌচাগারে মেলে একটি ন্যাপকিন পেপার। তাতে লেখা ছিল ‘BOMB’। আর ওই চার অক্ষরেই থরহরিকম্প শুরু হয় বিমান কর্মীদের মধ্যে। কোনও ঝুঁকি না নিয়ে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কায় বিমানবন্দরে জরুরি অবস্থাও জারি করা হয়। আহমেদাবাদে পৌঁছানোর পর বিমানটিকে মূল টার্মিনাল থেকে দূরে একটি নির্জন স্থানে (আইসোলেটেড বে) নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলান্স সহ জরুরি পরিষেবাপ্রদানকারী দলকেও প্রস্তুত রাখা হয়। নিরাপত্তা কর্মী ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা বিমানটিকে ঘিরে ফেলেন। বিমানে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে বের করে টার্মিনাল-২-এ স্থানান্তর করা হয়।  বিমানটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয় এবং কেবিন, আসন ও কার্গো হোল্ড পরীক্ষা করে দেখা হয়। যদিও তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।’ বিমানের শৌচাগারে ওই চিরকুটটি কে রেখেছিল এবং ভুয়ো হুমকির পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, ‘দাম্মাম থেকে দিল্লিগামী একটি ফ্লাইট সুনির্দিষ্ট বোমা হামলার হুমকির খবর পাওয়ার পর সতর্কতা ও নিরাপত্তা প্রোটোকল মেনে আহমেদাবাদে ঘুরিয়ে নেওয়া হয়। সরকার নিযুক্ত ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’কে (বিটিএসি) অবিলম্বে বিষয়টি জানানো হয়। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার পর বিমানটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার জন্য ছাড়পত্র দেওয়া হবে।’

 

উর্দি পরে শ্রেণিকক্ষে হাজির পুলিশ সুপার, নিলেন খুদেদের ক্লাস

২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকুন তিন রাশির জাতকরা, ‘ষড়ষ্টক যোগ’ ধ্বংসলীলা চালাবে

নোংরা-ঝুলভর্তি ঘরে তৈরি হচ্ছে বিস্কুট, ভদ্রেশ্বরে অভিযান চালিয়ে বেকারি সিল করল খাদ্য দফতর

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

চাপড়ায় মহুয়া মৈত্রকে ঘিরে বিজেপির বিক্ষোভ, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা