এই মুহূর্তে

ছোটদের এশিয়া কাপেও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করলেন না ভারতের ক্যাপ্টেন

নিজস্ব প্রতিনিধি: বড় দাদাদের দেখানো পথেই হাঁটলেন ছোট ভাইরা। ছোটদের এশিয়া কাপেও পাকিস্তানের সঙ্গে দুরত্ব বজায় রাখল ভারত। সূর্যকুমার যাদবদের পথে হেঁটে টসের পর পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত মেলালেন না ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে।

রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। এটি উভয় দেশের জন্যই দ্বিতীয় গ্রুপ এ খেলা। দুই পক্ষই নিজেদের প্রথম খেলায় জয়লাভ করেছে। বৃষ্টির কারণে কিছুটা বিলম্বের পর খেলা হবে ৪৯ ওভারে। সকলের নজরে থাকবে ভারতের বহুল চর্চিত ওপেনার জুটি বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুশ মাত্রে।  প্রথম ম্যাচে ভারত ২৩৪ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরশাহিকে এবং পাকিস্তান ২৯৭ রানে হারিয়েছে মালয়েশিয়াকে।

অনূর্ধ্ব-১৯ পাকিস্তান ও ভারতের প্রথম একাদশ

ভারত: আয়ুষ মাত্রে (ক্যাপ্টেন), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিং, হেনিল প্যাটেল।

পাকিস্তান: উসমান খান, সমীর মিনহাস, আলী হাসান বেলুচ, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (ক্যাপ্টেন), হামজা জহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, নিকাব শফিক, আবদুল সুবহান, মোহাম্মদ সায়াম, আলী রাজা।

আরও পড়ুনঃ  খারাপ বোলিংয়ে ক্ষুব্দ কোচ, ধর্মশালায় প্রথম একাদশে বদল করতে পারেন গম্ভীর, কে হারাচ্ছেন জায়গা?

এই প্রসঙ্গে উল্লেখ্য,  জম্মু-কাশ্মীরের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলার প্রভাব পরেছিল এশিয়া কাপে।  ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। টসের পর এবং খেলার শেষে  সূর্যকুমাররা  সলমন আলি আঘাদের সঙ্গে মেলাননি হাত। এমনকি দু’দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে কথাও বলেননি।  এমনকি খেলা র সময় দু’দলের একাধিক ক্রিকেটারের আচরণ নিয়েও  বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি এশিয়া কাপ জিতলেও  সূর্যকুমার  এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করেন। ট্রফি নিয়ে চলে যান নকভি যা এখনও হাতে ট্রফি পাননি সূর্যকুমারেরা। সেই একই ছবি ধরা পরেছিল মহিলাদের এক দিনের বিশ্বকাপেও। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর টসের সময় ও খেলা শেষে করমর্দন করেননি পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নেতাজির জন্মজয়ন্তীতে রেড রোডে মমতা, মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

ইঁদুর মারার ফাঁদই কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল ঠাকুরমা-নাতি সহ ৩ জন

২৪ ঘণ্টায় রাস্তা তৈরি করে বিশ্বরেকর্ড, গিনেসে নাম তুলল NHAI

মুম্বইয়ের স্কুলে উড়ল বাংলাদেশি পতাকা

আর্শদীপকে নকল কোহলির, অনুশীলনে ভারতীয় খেলোয়াড়দের খুনসুটি মন ছুঁয়ে যাবে

একটি তুলসী পাতাই আপনাকে বানাতে পারে কোটিপতি, জেনে নিন সঠিক ব্যবহার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ