এই মুহূর্তে

খারাপ বোলিংয়ে ক্ষুব্ধ কোচ, ধর্মশালায় প্রথম একাদশে বদল করতে পারেন গম্ভীর, কে হারাচ্ছেন জায়গা?

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় ভারত এবং দক্ষিণ আফ্রিকা তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে। বর্তমানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১। প্রথম ম্যাচে ভারত ভালো খেললেও দ্বিতীয় খেলায় পরাজিত হয়েছে। তৃতীয় ম্যাচে দুই পক্ষই চাইবে এগিয়ে থাকতে। মুল্লানপুরে ভারত হারার পর কোচ গৌতম গম্ভীর প্রথম একাদশে একটি বদল আনতে পারেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিলের দিকে নজর থাকবে।

মুল্লানপুরে ভারতীয় বোলারদের খারাপ পারর্ফমেন্সের কারণে বিরাট রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর ভারতীয় দলের কোচ অর্শদীপের সিংহের উপর বিরক্ত। তৃতীয় ম্যাচে তাই জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য এবং হর্ষিত রানার উপর থাকতে পারে বোলিং আক্রমণের গুরু দায়িত্ব। অর্শদীপের সিং বাদ যেতে পারেন। তাছাড়া ভারতীয় শিবিরে প্রথমে একাদশে সেইভাবে বদলের সম্ভাবনা নেই।

 এ ছাড়া প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রায় নেই। অভিষেক শর্মা এবং শুভমন ভারতের ইনিংস শুরু করবেন। অধিনায়ক সূর্যকুমারকে তিন নম্বরে দেখা যেতে পারে । ভারতের অধিনায়ক এবং সহ-অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে না থাকায় চিন্তা বেড়েছে কোচের, কারণ দুই ম্যাচে খুব ভালো রান তাঁরা করতে পারেননি। তাই এই খেলায় আলাদা নজর থাকবে শুভমন এবং সূর্যকুমারের দিকে । তিলক বর্মা চার নম্বরে ব্যাট করতে পারেন। উইকেটরক্ষক জিতেশ শর্মাকে পাঁচ নম্বরে দেখা যেতে পারে। ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডে ছ’নম্বরে ব্যাট করতে পারেন । সাত নম্বরে নামতে পারেন শিবম দুবে। অক্ষর পটেলকে দেখা যেতে পারে আট নম্বরে ব্যাট হাতে। শেষের দিকে থাকতে পারেন ভারতের বিশেষজ্ঞ বোলাররা হর্ষিত, বরুণ চক্রবর্তী এবং বুমরাহ।

আরও পড়ুন: হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

 ভারতের বোলাররা সম্প্রতি সেরা পারফর্মেন্সের মধ্যে নেই। খারাপ বোলিংয়ের জন্য শেষ ম্যাচে অনেক বেশি রান করে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে জসপ্রীত বুমরাহ এর আগে এই ভেন্যুতে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছেন এবং একটি উইকেট নিয়ে ফিরেছেন।  এক্ষেত্রে উল্লখ্য ধর্মশালার ময়দান জোরে বোলারদের জন্য উপযোগী। তাই ভারতের বোলিং আক্রমণ কতটা সফল হবে সেই দিকেও থাকবে নজর।

ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ : এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ট্রিস্তান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, মার্কো জ্যানসেন, করবিন বোশ, লুঙ্গি এনগিডি, জর্জ লিন্ডে, অ্যানরিক নর্টজে/ওটনিল বার্টম্যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮১ রান তুলল অস্ট্রেলিয়া

২০০৭ সালের রেকর্ড ভেঙে দিল ২০২৬ – এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন নজির গড়ল?

ভারতের কাছে হারের জের, পরের ম্যাচে বাদ পড়ছেন বাবর আজম-শাহিন আফ্রিদি

বিশ্বকাপেই ৭০০ উইকেটের মাইলফলক, নজির গড়লেন রশিদ খান

মহসিন নকভিকে ‘অজ্ঞ’ বলে ধুয়ে দিলেন শোয়েব আখতার

ভারতের কাছে পরাজয়ের পর পাক ক্রিকেট দলে ডামাডোল! অবসরের তালিকায় কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ