আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের ৮০টিরও বেশি সামরিক ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য রক্ষা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই  হামলার পরেই ক্ষোভে ফুঁসছে ইরান। শান্তি চুক্তির পরেও আমেরিকা হামলা চালানোয় ইরানও পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।   

ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  এই হামলাটি এমন এক সংবেদনশীল সময়ে চালানো হয়েছে যখন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার  দেহ শেষকৃত্যের অংশ হিসেবে ইরাকে নিয়ে গিয়ে শোকমিছিল চলছিল।  এই হামলাকে  অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। খাতাম-আল-আনবিয়া সদর দফতর থেকে প্রকাশিত এক  বিবৃতিতে আমেরিকাকে সতর্ক করে জানানো হয়েছে, আমেরিকার এই অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও ‘বিধ্বংসী জবাব’ দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। 

আরও পড়ুন: শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

উল্লেখ্য, ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে,   ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বন্দর আব্বাসের শহীদ হাক্কানি বন্দরেও হামলা চালানো হয়েছিল।  তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎসস্থল ও কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।   অন্যদিকে  গত ১৭ জুন স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় ইরানকে তেল বিক্রির যে ছাড় দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে