শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বেজে গেল। হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার বদলা নিতে  মঙ্গলবার (৭ জুলাই) ইরানে ফের বিমান হামলা শুরু করে দিয়েছে মার্কিন সেনা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-সহ একাধিক লক্ষ্যবস্তুতে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন সেনার ইউএস সেন্ট্রাল কমান্ড জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে এই হামলা চালানোর কথা জানিয়েছে। অতর্কিতে হামলা চালানোর পক্ষে যুক্তির অবতারণা করতে গিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, ‘বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা ও সেগুলোর ওপর হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হচ্ছে।’ শুধু যে ইরানে হামলা চালিয়েছে মার্কিন সেনা, তাই নয়, ইরানি তেল বিক্রির অনুমোদন দেওয়া সাধারণ লাইসেন্স-ও (জেনারেল লাইসেন্স) প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। আর ওই লাইসেন্স প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। মার্কিন  যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রক জানিয়েছে, প্রত্যাহার হওয়া লাইসেন্সের আওতায় শুরু হওয়া ইরানের তেল সংক্রান্ত লেনদেনগুলো সম্পন্ন করতে আগামী ১৭ জুলাই পর্যন্ত সময় (উইন্ড-ডাউন পিরিয়ড) দেওয়া হবে।

মঙ্গলবারই (৭ জুলাই) ব্রিটিশ নৌবাহিনীর সহযোগী সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ইউকেএমটিও (UKMTO)-র তরফে অভিযোগ করা হয়, গত ২৪ ঘন্টায় হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। ‘এক্স’ (X)-এ দেওয়া এক বার্তায় সংস্থার তরফে লেখা হয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত স্থান থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।’

ব্রিটিশ নৌবাহিনীর সহযোগী সংস্থার অভিযোগ তোলার কিছুক্ষণের মধ্যে ইরানে হামলা শুরু করে মার্কিন সেনা। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ (Axios) জানিয়েছে,  ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাঁটি, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বন্দর-সংক্রান্ত স্থাপনায় হামলা চালানো হয়েছে। বন্দর আব্বাস ও সিরিক বন্দরনগরী এবং কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর মিলেছে।’

মার্কিন সেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য হল বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রতিশোধ। ইরানের এই আগ্রাসী আচরণ ছিল অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।কূটনীতিবিদরা মনে করছেন, ‘ইরান ও আমেরিকার মধ্যে এই হামলা-পাল্টা হামলা দুই দেশের মধ্যে গত মাসে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে দুই দেশই।’

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে