‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দু অধিকারীর,’ আচমকাই বিস্ফোরক মন্তব্য নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের। কিন্তু কেন এই মন্তব্য করেছেন তিনি? জানা গিয়েছে, কিছুদিন আগেই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপির এক বুথ সভাপতি। বিজেপি নেতার অভিযোগ, পবিত্র কর ও তৃণমূলের কয়েকজন কর্মী মিলে তাঁর উপর হামলা চালিয়েছে। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ইতিমধ্যেই পবিত্র করের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় দায়ের হয়েছে এফআইআর। সেই ঘটনার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেছেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী চাইলে কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠবে। উনি চাইলে আবার পৃথিবীর আলো বন্ধ হয়ে যাবে। ওনার বিশাল চাওয়া পাওয়া। নন্দীগ্রামে যত মামলা রয়েছে, সব করিয়েছেন শুভেন্দু অধিকারী। যার কারণে মানুষ অসহায় বোধ করছে। মামলা করায় ওঁর স্পেশ্যাল ডিগ্রি রয়েছে। উনি এইসব করাতে মাস্টারমাইন্ড। সব কিছু জেনেই ওঁর বিরোধিতা করতে মাঠে নেমেছি।’

আরও পডুন: জয়নগর ও বকুলতলা থানার জোড়া সাফল্য,অস্ত্র ও তাজা বোমা উদ্ধার, গ্রেফতার ১

হাইভোল্টেজ নন্দীগ্রাম। ২০২১-এর পর ২০২৬, বছর ঘুরেছে কিন্তু মানুষের এই আসন নিয়ে কৌতুহল কমেনি। কারণ এবারের ভোটে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ছেন একদা তাঁরই ছায়াসঙ্গী তথা সতীর্থ পবিত্র কর। কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যই তৃণমূল পবিত্রকে প্রার্থী করেছে বলে মত রাজনৈতিক মহলের। যত দিন যাচ্ছে রাজ্যের এই বিধানসভাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। এবার পবিত্র করের বিরুদ্ধে মামলা দায়ের ও তাঁর এই মন্তব্য নন্দীগ্রামে ভোটের আগেই উত্তেজনা বাড়িয়ে তুলবে মত রাজনৈতিক মহলের একাংশের। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু হারবেন সেই ভয়ে পবিত্রের বিরুদ্ধে মামলা করে বিপাকে ফেলতে চাইছেন।

নন্দীগ্রাম থানার এফআইআর দায়ের নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পবিত্র বাবু। এই মামলায় রক্ষাকবচ চেয়ে ও এফআইআর বাতিলের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। কলকাতা হাইকোর্টের তরফে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে