জয়নগর ও বকুলতলা থানার জোড়া সাফল্য,অস্ত্র ও তাজা বোমা উদ্ধার, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটবঙ্গে সতর্ক পুলিশ প্রশাসন। বাইরে থেকে টাকা বা আগ্নেয়াস্ত্র রাজ্যে ঢুকিয়ে যাতে অশান্তি না ছড়ানো হয়, সেদিকে কড়া নজরদারি রয়েছে। এলাকায় এলাকায় চলছে নাকাচেকিং। তাতেই জয়নগরের কাশিপুর কামারিয়া এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লাইভ কার্তুজ। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানা এলাকার কাশিপুর কামারিয়ার একটি বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার খবর মেলে। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার একটি বাড়িতে হানা দেয় জয়নগর থানার পুলিশ।  বাড়িটি রানা গাজি (৩০)- নামে এক ব্যক্তির। অভিযান চালিয়ে বাড়ির ভিতরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং একটি লাইভ কার্তুজ উদ্ধার করা হয়। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে সেটি আনা হয়েছে, কেউ এরসঙ্গে জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। 

একই দিনে বকুলতলা থানার অন্তর্গত রূপনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পিন্টু হালদার নামে একজনের বাড়িতে অভিযান চালায়। বিশেষ তল্লাশি চালিয়ে পিন্টু হালদারের বাড়ির ছাদ থেকে বোমা তৈরির বিভিন্ন সামগ্রীসহ মোট পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী যথাযথভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় বকুলতলা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
নির্বাচনের আগে রাজ্যজুড়ে চলছে নাকাচেকিং। কোথাও যাতে অবৈধ টাকা বা আগ্নেয়াস্ত্র অশান্তি ছড়াতে না পারে সেইদিকে লক্ষ্য রাখা হচ্ছে। জোড়াসাঁকো থানার পুলিশ একটি গাড়ি আটক করে। ওই গাড়িতে এক ব্যক্তির কাছ থেকে ৪ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। সেই টাকা হিসেব বহির্ভূত বলে জানা গিয়েছে। টাকার উৎস সম্পর্কে সে কিছু জানাতে পারেনি। এরপরেই সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ