সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়ার কড়া সমালোচনায় আফগান ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : সিরিজ বাতিল করায় অস্ট্রেলিয়া বোর্ডের কড়া সমালোচনা করল আফগান ক্রিকেট বোর্ড। সম্প্রতি এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে অসন্তোষ প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।

সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি ২০ সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে সেই সিরিজ বাতিল করা হয়। এই প্রেক্ষাপটে আফগান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। আইসিসির একটি পূর্ণ সদস্য দেশ হিসাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজেদের অবস্থান সম্পর্কে বোঝা উচিত। বাইরের চাপ বা সরকারি প্রভাব থেকে বেরিয়ে এসে তাদেরকে ভিন্ন কোনও পথ বের করতে হবে।

এর আগে দুবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। সিরিজগুলি বাতিল করার সময়ে এই একই অভিযোগ করেছিল অস্ট্রেলিয়া। এবারও সেই একই অভিযোগ তুলল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, ২০২১ সালের অগস্টে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় ফেরে। এরপরই আফগানিস্তানে মহিলাদের ওপর নানা ধরনের নির্যাতনের অভিযোগ ওঠে। মহিলাদের আর্থ সামাজিক পরিস্থিতি অবনতি হতে শুরু করে। এই ঘটনার পর ২০২১ সালের নভেম্বর মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে যায়। পাশাপাশি ২০২৩ সালের মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওডিআই সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচটিও বাতিল হয়ে যায়।

 

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত