কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার নতুন ঘরোয়া মরশুম শুরুর আগেই বড় সিদ্ধান্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB)। ২০২৬-২৭ মরশুমের জন্য সিনিয়র পুরুষ দলের সম্ভাব্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে CAB। সেই তালিকায় জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার অভিষেক পোড়েলের। লাল বল ও সাদা বল দুই ফরম্যাটের সম্ভাব্য দল থেকেই বাদ পড়েছেন তিনি।

সম্প্রতি অভিষেককে ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। গত ১১ অগস্ট তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক। মামলার তদন্ত এখনও চলছে। তদন্তের স্বার্থে তাঁর ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্য দিকে, ৩৩ সদস্যের লাল বলের সম্ভাব্য দলে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন, মহম্মদ সামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সুদীপ ঘরামি ও সুদীপ চট্টোপাধ্যায়। দীর্ঘ চোট কাটিয়ে আকাশ দীপের প্রত্যাবর্তন বিশেষ নজর কেড়েছে। সামি ও মুকেশের উপস্থিতিতে বাংলার পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী।

আরও পড়ুনঃ ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বেঙ্গল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন করণ লাল। একই ম্যাচে শতরান ও হ্যাটট্রিক করে নজির গড়েছিলেন তিনি। ১১ অক্টোবর রঞ্জি ট্রফির এলিট ডিভিশনের ম্যাচ দিয়ে বাংলার নতুন মরশুম শুরু। এরপর ১৪ নভেম্বর শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। তার আগে পুদুচেরিতে সিয়েচেম ট্রফিতে খেলবে বাংলা। অভিষেককে ঘিরে বিতর্কের মধ্যেই অভিজ্ঞ ও তরুণদের মিশেলে নতুন মরশুমে শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য বাংলার।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা