ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড়ে ধাক্কা দেওয়ার ঘটনায় বড় শাস্তির মুখে লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র করা ম্যাচে ঘটে এই ঘটনা। শুক্রবার আর্জেন্টিনার তারকাকে জরিমানা করেছে মেজর লিগ সকারের শৃঙ্খলারক্ষা কমিটি। তবে জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।

ম্যাচের অতিরিক্ত সময় তখন প্রায় শেষ। বল ছিল মাঠের অন্য প্রান্তে। সেই সময় মাঝমাঠের কাছে ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মেসি। কিছু ক্ষণের মধ্যেই সুলিভানের ঘাড়ের পিছনে হাত দিয়ে ধাক্কা দেন তিনি। পাল্টা মেসির দিকে ঘুরে দাঁড়ান সুলিভানও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দু’জনকে আলাদা করতে এগিয়ে আসেন রেফারি ফিলিপ দুয়িচ। ঘটনার সময় রেফারির নজর অন্য দিকে থাকায় মেসির আচরণ তাঁর চোখে পড়েনি। ফলে সেই মুহূর্তে মেসি বা সুলিভান কাউকেই কার্ড দেখানো হয়নি। পরে ম্যাচের ঘটনা খতিয়ে দেখে মেজর লিগ সকারের শৃঙ্খলারক্ষা কমিটি মেসিকে জরিমানা করে। কত টাকা জরিমানা করা হয়েছে, তা জানানো হয়নি।

আরও পড়ুনঃ রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে লিগের নিয়ম ভঙ্গ করার অভিযোগেই এই শাস্তি বলে জানানো হয়েছে। একই অভিযোগে ইন্টার মায়ামির ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। ম্যাচের শেষ দিকে হওয়া অন্য একটি ঘটনায় অবশ্য ফিলাডেলফিয়ার কনর সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা