অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজো বাঙালির কাছে আবেগের। বিশেষ করে অষ্টমীর দিন। শাড়ি আর পাঞ্জাবীতে সেজে ওঠে সকলে। মণ্ডপে মণ্ডপে জমে অঞ্জলি দেওয়ার ভিড়। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি কেউ বাদ যান না। বিশেষ এই দিনেই পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দক্ষিণ কলকাতার বীরেন রায় রোড সংলগ্ন ‘বেহালা প্লেয়ার্স কর্নার’-এর মণ্ডপে  দিলেন অঞ্জলি। তার পরেই  শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সর্বজনীনে ঘটে যাওয়া মর্মান্তিক  ঘটনা নিয়ে মুখ খুলেছেন সৌরভ।    

অষ্টমীর সন্ধিপূজা ও মহা আরতিতে অংশ নেওয়ার পর বাইরে বের হওয়ার পর সৌরভ  বলেন, ‘খুবই মর্মান্তিক, আপনারা প্রত্যেকেই দেখেছেন কী ঘটেছে। এতগুলো তাজা প্রাণ চলে গেল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সময়ে রাস্তায় মানুষের প্রবল ভিড় থাকে। দুর্গাপুজো মানেই হাজার হাজার মণ্ডপ আর উপচে পড়া মানুষ। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করব খুব সাবধানে চলাফেরা করুন। ভিড়ের মধ্যে সচেতনভাবে ঠাকুর দেখুন এবং সুস্থভাবে নিরাপদে পরিবারের কাছে ফিরে যান।’

আরও পড়ুন: ‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

শনিবার চোরবাগানের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। মর্মান্তিক ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে  ভিআইপিদের নিয়ে কড়া নিয়ম বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা আগামীতে আর না ঘটে সেই দিকে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য যে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) । 

 

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২