‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুজোর আবহে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টলে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সেই সময়ে সকলকে অবাক করে এই ঘটনার তীব্র বিরোধীতা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বামেদের বইয়ের স্টল ভাঙচুরের ঘটনা  ‘মাথা নত করে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, বামেদের সঙ্গে রাজনৈতিক ও নৈতিক মতপার্থক্য থাকলেও বুকস্টলে হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় । তাঁর এই মন্তব্যকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।  

অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর স্বপন দাশগুপ্ত  বলেন, “মাথা নত করে দিয়েছে। এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না। বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাগ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা? কে এই অধিকার দিয়েছে। এটা নিন্দনীয়। আমি লজ্জিত। এটা যেন কোনওদিন না হয়।’

আরও পড়ুন: গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে, বুকস্টল ভাঙচুরের ঘটনা নিয়ে স্বপন দাশগুপ্তের নিন্দার পরেই পাল্টা প্রশ্ন তুলেছেন বাম নেতা শতরূপ ঘোষ। তাঁর দাবি, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভিতর থেকেই। তাঁর বক্তব্য, প্রায় এক মাস আগে মুখ্যমন্ত্রী পুজোর সময় বামেদের বুকস্টল করতে না দেওয়ার কথা বলেছিলেন।

 

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৪ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

ভোটের মুখে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন গায়ক জুবিন নৌটিয়ালের বাবা

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২