অশান্ত মধ্যপ্রাচ্য, জিম্বাবোয়ের পর এবার ভারতে আটকে পড়ল ওয়েস্ট ইন্ডিজের গোটা টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বজুড়ে । বিমান পরিষেবায়  ব্যঘাত ঘটেছে। এই অশান্ত পরিবেশের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া প্রথম দল হিসেবে  ভারতে আটকে পরে জিম্বাবোয়ের ক্রিকেট দল। বিমানের টিকিট কাটা থাকলেও বিমান পরিষেবা বন্ধ থাকায় অনির্দিষ্টকালের জন্য ভারতে থাকতে হয়েছে। এবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকেও। উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতার জেরে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি’র কারণে ক্যারিবিয়ানরা এখনই ভারত ছাড়তে পারছেন না।  

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে খেলোয়ার সহ দলের সদস্যদের নিরাপত্তার ঝুঁকির কারণে তাঁদের ফেরার সময়সূচিতে বদল করা হয়েছে।  আপাতত তাঁদের ভারতেই থাকতে হচ্ছে এবং কবে দেশে ফিরতে পারবে তা এখনো অনিশ্চিত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘দল বর্তমানে ভারতে অবস্থান করছে এবং সবাই নিরাপদ ও সুস্থ আছেন। পরিস্থিতির ওপর আমরা নিবিড় নজর রাখছি। ভ্রমণসংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থা নিশ্চিত হলে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে আটকে জিম্বাবোয়ের ক্রিকেট টিম, থাকতে হবে কতদিন?

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলগুলোর নিজেদের দেশে ফেরাতে বিকল্প পথ খুঁজছেন আয়োজকেরা। জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়েছে। তাঁদের ফেরার কথা থাকলেও তা এখন সম্ভব নয়। জিম্বাবোয়ের  খেলোয়াড়-কোচিং স্টাফদের জন্য এমিরেটসের ফ্লাইটে টিকিট বুকিং করা ছিল।  সেই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় তাঁদের আজ দেশে ফেরা হচ্ছে না। তাঁদের ফেরানোর জন্য অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্ট কর্তারা। সূত্রের খবর আপাতত জিম্বাবোয়ে  সদস্যরা ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই থাকবেন। তবে শুধু জিম্বাবয়ে ভারতে আটকে পড়েছেন এমনটা নয়। ভারত সহ বহু দেশের  সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ  অনেকেই আটকে পড়েছেন পশ্চিম এশিয়ার বিভিন্ন বিমাবন্দরে। এই উত্তেজনার মধ্যে আইসিসি শনিবার বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সংশ্লিষ্ট সবার ভ্রমণ, লজিস্টিকস ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত বিকল্প পরিকল্পনা’ 

 

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক

সুরেন্দ্রনাথ কলেজে অস্ত্র রাখার অভিযোগ, গ্রেফতার ‘কান কাটা’ দেবুর ঘনিষ্ঠ

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের