মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতে আটকে জিম্বাবোয়ের ক্রিকেট টিম, থাকতে হবে কতদিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নিজেদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল জিম্বাবোয়ের ক্রিকেটার ও তাঁদের দলের সকল সদস্যদের।  সিকান্দার রাজার দল রবিবার (১ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে। তারপরেই ছিল ফেরার টিকিট। কিন্তু এর মধ্যেই ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। চলছে একে ওপরকে নিশানা করে প্রাণঘাতী হামলা। যার জেরেই বন্ধ করে দেওয়ার হয়েছে মধ্যপ্রাচ্যের বড় বড় সমস্ত এলাকার আকাশ সীমা। এতেই বিমান যাত্রার ক্ষেত্রে গোটা বিশ্ব জুড়ে প্রভাব পড়েছে। একাধিক দেশের বহু বিমান বাতিল করা হয়েছে। ঠিক এই কারণেই ভারতে আটকে পড়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা।  

রবিবার খেলা শেষ করার পর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যসহ পশ্চিম এশিয়ার বড় অংশজুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় এখনই দেশে ফেরা হচ্ছে না জিম্বাবোয়ের ক্রিকেটারদের। ভারত-শ্রীলঙ্কায় চলমান বিশ্বকাপে খেলতে আসা দলগুলো যারা বাদ পড়েছেন এবারের মতো খেলা থেকে তাদের মধ্যে জিম্বাবোয়ে প্রথম দল যারা দেশে ফিরতে পারলেন না। সূত্রের খবর, ধাপে ধাপে  জিম্বাবোয়ে টিমের সদস্যদের দেশে ফেরার কথা, যার মধ্যে একটি অংশের আজ সোমবার ভোর সাড়ে চারটেয় এবং অন্যদের আজই অন্য সময়ে   রওনা হওয়ার টিকিট কাটা হয়েছিল। 

আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

জিম্বাবোয়ের  খেলোয়াড়-কোচিং স্টাফদের জন্য এমিরেটসের ফ্লাইটে টিকিট বুকিং করা ছিল।  সেই ফ্লাইটে দিল্লি থেকে দুবাই হয়ে হারারেতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় তাঁদের আজ দেশে ফেরা হচ্ছে না। তাঁদের ফেরানোর জন্য অন্য এয়ারলাইনস ও রুটের কথা বিবেচনা করছেন সংশ্লিষ্ট কর্তারা। সূত্রের খবর আপাতত জিম্বাবোয়ে  সদস্যরা ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই থাকবেন। তবে শুধু জিম্বাবয়ে ভারতে আটকে পড়েছেন এমনটা নয়। ভারত সহ বহু দেশের  সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ  অনেকেই আটকে পড়েছেন পশ্চিম এশিয়ার বিভিন্ন বিমাবন্দরে।

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক