ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে ছাঁটাই করল এআইএফএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনাই সত্যি হল। প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে বরখাস্ত করল সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)। আজ সোমবার (১৭ জুন) এআইএফএফের তরফে এক প্রেস বিবৃতিতে লিস্টন কোলাসোদের হেড স্যারকে বরখাস্তের ঘোষণা করা হয়েছে। যদিও ভারতীয় দলের কোচের চাকরি যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি স্তিমাচ।

স্টিফেন কনস্ট্যানটাইন সরে দাঁড়ানোর পরে ১৯৯৮ সালে ফিফা বিশ্বকাপে ব্রোঞ্জ পদকজয়ী ইগর স্তিমাচকে ২০১৯ সালের ১৫ মে’তে ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। বিশ্বকাপ খেলা ফুটবলারকে প্রধান কোচ হিসাবে নিয়োগের পরে ভাল ফলের আশা করেছিলেন এআইএফএফের কর্তারা। ক্রোয়েশিয়া কোচের অধীনে ভারতীয় ব্লু ব্রিগেড দুই বার সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং ত্রিদেশীয় কাপের শিরোপাও জয় করেছিল। যদিও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে পারেনি ব্লু ব্রিগেড। সহজ গ্রুপ পেয়েও  আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ড্র এবং ঘরের মাঠে হারের পরেই স্তিমাচের উপরে আস্থা হারিয়ে ফেলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তারা।

ভাল ফলের জন্য বরাবরই দীর্ঘদিনের শিবির করার দাবিও জানিয়েছিলেন ক্রোয়েশীয় কোচ। সেই আবদারও মেনে নিয়েছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। স্তিমাচের ভাগ্য নির্ধারণে এদিন ভার্চুয়াল বৈঠকে বসেছিল এআইএফএফের উচ্চ পর্যায়ের কমিটি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি এনএ হ্যারিস, কার্যকরী সমিতির সদস্য মেনলা এথেনপা, কার্যকরী সমিতি এবং কম্পিটিশন্স কমিটির চেয়ারপার্সন অনিলকুমার প্রভাকরণ, এআইএফএফ-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন প্রমুখ। ওই বৈঠকেই ভারতীয় জাতীয় দলের প্রধান কোচকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে ক্রোয়েশীয় কোচকে ছাঁটাই করার কথা জানানো হয়।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?