সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় লেগ-স্পিনার অমিত মিশ্র

ভারতীয় ক্রিকেটে আবারও ধাক্কা! সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ক্রিকেটে আবারও ধাক্কা! সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য ক্রিকেট জীবনকে বিদায় জানালেন ৪২ বছর বয়সী এই খেলোয়াড়। শেষ করলেন ২৫ বছরের কেরিয়ার ভারতের অভিজ্ঞ লেগ-স্পিনার অমিত মিশ্র সম্প্রতি সকল ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে ২৫ বছরের দুর্দান্ত কেরিয়ারের অবসান ঘটালেন অমিত মিশ্র। আজ সকালে সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমে ঘোষণাটি করেছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার।

পাশাপাশি জানালেন, বারবার আঘাত এবং তরুণদের সুযোগ দেওয়ার কারণেই সকল ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর কথায়, “ক্রিকেট জীবনের এই ২৫ বছর আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি বিসিসিআই, প্রশাসন, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাপোর্ট স্টাফ, আমার সহকর্মী এবং আমার পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞ যারা এতদিন আমার সঙ্গে ছিলেন। আমি যখনই এবং যেখানেই খেলেছি তাঁদের ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। যা আমার যাত্রাকে আরও স্মরণীয় করে তুলেছে। আমি আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেট আমাকে অসংখ্য স্মৃতি এবং অমূল্য শিক্ষা দিয়েছে, এবং মাঠের প্রতিটি মুহূর্ত এমন একটি স্মৃতি যা আমি সারাজীবন ধরে রাখব।”

বর্ণাঢ্য কেরিয়ার জুড়ে, অমিত মিশ্র ভারতীয় দলের হয়ে বিভিন্ন ফর্ম্যাটে মোট ৬৮টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি মোট ১৫৬টি উইকেট নিয়েছেন। এছাড়াও, আইপিএলেও (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) তার দুর্দান্ত কেরিয়ার ছিল। চারটি দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও মিশ্র মার্কি টুর্নামেন্টে মোট ১৬২টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ১৭৪টি উইকেট নিয়েছেন এবং ৭.৩৭ ইকোনমি বজায় রেখেছেন।তিনি লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ডেকান চার্জার্সের মতো দলে প্রতিনিধিত্ব করেছেন। প্রতিযোগিতার অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মিশ্র ২০২৪ সালে তার শেষ মৌসুমে লখনউয়ের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই মৌসুমে খেলা এক ম্যাচে একটি উইকেট নিয়েছিলেন। তবে জানা গিয়েছে, অবসর গ্রহণের পরেও, লেগ-স্পিনার খেলার সঙ্গে যুক্ত থাকবেন। কোচিং ভূমিকার মাধ্যমে হোক বা ধারাভাষ্যের মাধ্যমে। এদিকে দিন কয়েক আগেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চেতেশ্বর পুজারা।

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

মুম্বইয়ে লাইভ কনসার্ট চলাকালীন যুবকের রহস্যময় মৃত্যু, তদন্তে পুলিশ

‘সে এখনও শিশু…’, বৈভবের ইংল্যান্ড সফর নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

জঙ্গিদের খোঁজে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?