ফেডারেশনের নাক গলানি, খেলোয়াড়েরা ‘ঘুমিয়ে’, বিরক্ত কোচ আইগর ছাড়তে চান চাকরি

এই রকম পরিবেশে প্রশিক্ষণ অসম্ভব, জানিয়ে দিলেন আইগর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের জাতীয় ফুটবল দলের উন্নতির জন্য কোচিংয়ের দায়িত্ব পেয়েছিলেন আইগর স্টিম্যাক(Igor Shtimak) । এখন বুঝতে পারছেন ওই দায়িত্ব নিয়ে তিনি কী ভুল করেছেন। সব ব্যাপারে ফুটবল ফেডারেশন (AIFF ) নাক গলাচ্ছে। ফুটবলের পরিকাঠামো উন্নয়নের কোনও তাগিদ ফেডারেশনের (AIFF ) নেই। ফেডারেশনের ( All India Football Federation) কর্তারা ক্ষমতার দখল নিতে ব্যস্ত। আর যাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আইগর এতটাই বিরক্ত যে তিনি কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেবেন বলে একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ফেডারেশনকে ( All India Football Federation) আইগর বলেছেন ফুটবলারদের কীভাবে তৈরি করতে হবে, সে ব্যাপারে প্রশাসনিকস্তর থেকে কোনও নির্দেশ দেওয়া চলবে না।

২০১৯ সালে ক্রোয়েশিয়ার প্রাক্তন এই ফুটবলারকে ভারতের জাতীয় দলের (Indian National team) কোচিংয়ের জন্য নিয়োগ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মাস মাইনের জন্য তিনি যে টাকা চেয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেই টাকা দিতে চায়নি। তারপরেও আইগর স্টিম্যাক কোচিংয়ের জন্য রাজি হয়ে যান। আর দায়িত্ব নেওয়ার পর থেকে ফেডারেশন প্রতি বিষয়ে নাক গলাতে শুরু করেছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইগর Stimak বলেন,’এভাবে প্রশিক্ষণ দেওয়া প্রায় অসম্ভব। ফেডারেশনের কোনও তাপ-উত্তাপ নেই। সংগঠনের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে ব্যস্ত কর্তারা। আর ভারতের জাতীয় ফুটবলদল এশিয়ায় সব থেকে পিছিয়ে পড়া দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পিছিয়ে আছে আট থেকে ১০ বছর। ফেডারেশনের কোথায় এই ব্যাপারে মন দেওয়া উচিত। ’

আরও পড়ুন জেনে নিন, দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে কোন ম্যাচকে সেরা মনে করছেন সুনীল

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ