ব্রাজিলের সঙ্গে ড্র করেও কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেল মেসির আর্জেন্টিনা

ড্র করেও আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। কারণ শেষ ২৭ ম্য়াচের একটিও হারেনি আর্জেন্টিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে খেলেননি নেইমার, তবুও বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে আটকে গেল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। অপরদিকে প্রাক বিশ্বকাপের ম্যাচে শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেল ব্রাজিল। তবে ড্র করেও আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। কারণ শেষ ২৭ ম্য়াচের একটিও হারেনি আর্জেন্টিনা। ফলে ড্র করেও লাতিন আমেরিকা থেকে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিন্ত হল ডি মারিয়া-মেসিদের। বুধবার ভোররাতে ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে মাঠেই অভিনব উদ্যোগ নেয় আর্জেন্টিনার ফুটবলাররা। অসুস্থ সার্জিও আগুয়েরোর দ্রুত আরোগ্য কামনা চেয়ে প্রার্থনা করলেন মেসিরা। পরে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।

এদিন ব্রাজিল ও আর্জেন্টিনা দু’দলই অত্যন্ত বিরক্তিকর ফুটবল খেলেছে। কোনও দলই এদিন সেরা ফর্মের ধারেকাছে ছিল না। ফলে গোটা ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও দৃষ্টিনন্দন ফুটবল হয়নি। হাইভোল্টেজ ম্যাচে মোট ফাউল হয়েছে ৪২টি ৷ আর ব্রাজিল ও আর্জেন্টিনাও ৯টি করে গোলমুখী শট নিয়েছে, যার থেকে কোনও গোলই আসেনি। একাধিক ফাউলে ম্যাচের মেজজ নষ্ট হয়ে যায়। তবে ম্যাচের ১৭ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়েছিল জুনিয়র। কিন্তু গোল করতে পারেননি তরুণ এই ফুটবলার। আরা ২৪ মিনিটের মাথায় ডি মারিয়ার বাড়ানো অসাধারণ বল থেকে গোল করতে পারেননি মেসি। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে আর্জেন্টিনার ২৯ পয়েন্ট হল। তবে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেতে কোনও অসুবিধা হল না।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক