আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের উত্তেজনা শেষ হয়েছে সপ্তাহখানেক আগেই। গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১-১ গোলের ড্রয়ে ২২ বছর পর ইংলিশ ফুটবলের শিরোপা নিশ্চিত করে আর্সেনাল। তাই আজ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামছে উৎসবের আবহে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসছে মিকেল আর্তেতার দল।

অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। ইতিহাদ স্টেডিয়ামে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো সিটির ডাগআউটে দাঁড়াবেন কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা। এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানছেন এই স্প্যানিশ কোচ। তাঁর অধীনে সিটি জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২০টি ট্রফি। বিদায়ের আগে গার্দিওলা জানিয়েছেন, সিটিতে কাটানো সময়টাই তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা। ইতোমধ্যে তাঁর উত্তরসূরি হিসেবে সাবেক চেলসি কোচ এনজো মারেস্ক-কে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। এদিকে অ্যানফিল্ডে আজ আবেগঘন এক সন্ধ্যার অপেক্ষা করছে লিভারপুল সমর্থকদের জন্য। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে মহাম্মদ সালাহের বিদায়ী ম্যাচ। নয় বছরের সম্পর্কের ইতি টেনে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মিশরীয় এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই আর্নে স্লটের দলের সামনে। বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকা লিভারপুল হেরে গেলে সুযোগ পাবে বোর্নমাউথ।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোয়েট্টায় যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে আত্মঘাতী হামলা, নিহত ২৩

বিদায়ের আগে ক্লাবের প্রতি নিজের আবেগ প্রকাশ করেছেন সালাহ। ক্লাবের প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “এই ক্লাব আমার কাছে সবকিছু। এই শহর ও এখানকার মানুষ সবসময় আমার হৃদয়ে থাকবে।” হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে আজ মাঠে ফেরার সম্ভাবনাও রয়েছে তাঁর। তাই জয় দিয়েই প্রিয় তারকাকে বিদায় জানাতে মুখিয়ে আছে অ্যানফিল্ড।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে