একদিনের ক্রিকেটে ১০,০০০ রানের গণ্ডি টপকালেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে সোমবারই একদিনের ক্রিকেটে দ্রুত ১৩ হাজার রান করার ক্ষেত্রে শচিন তেণ্ডুলকরকে টপকে গিয়েছিলেন বিরাট কোহলি। আর তার ২৪ ঘন্টার মধ্যে ১০,০০০ রানের গণ্ডি টপকে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুধু তাই নয়, শচিনের চেয়ে কম ম্যাচ খেলে একদিনের ক্রিকেটে ১০,০০০ রানের মাইল ফলক টপকে গিয়ে নয়া রেকর্ড গড়েছেন। লিটল মাস্টার যেখানে ১০ হাজার রান করতে ২৫৯টি ইনিংস খেলেছেন, সেখানে রোহিত মাত্র ২৪১টি ইনিংস নিয়েছেন।

পাকিস্তান ম্যাচেই ১০ হাজার রানের গণ্ডি টপকানোর হাতছানি ছিল ভারত অধিনায়কের সামনে। প্রয়োজন ছিল ৭৮ রানের। কিন্তু ওই ম্যাচে মাত্র ৫৬ রান করে সাজঘরে ফিরেছিলেন রোহিত। ফলে বাবর আজমদের বিরুদ্ধে ম্যাচে ১০,০০০ রান করা ব্যাটারদের এলিট ক্লাবে ঠাঁই হয়নি তাঁর। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে ১০ হাজারি ক্লাবে নাম লেখানোর জন্য রোহিতে প্রয়োজন ছিল ২২ রানের।  কসুন রাজিথার গুড লেংথ ডেলিভারিটি সোজা ব্যাটে হাওয়ায় তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। যা আছড়ে পড়ে সীমানার বাইরে। অসাধারণ এই শটে ছক্কা হাঁকিয়েই ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে নাম লেখালেন ভারতীয় অধিনায়ক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিলেন রোহিত। দেখেশুনেই ঠাণ্ডা মাথায় খেলছিলেন। একদিনের ক্রিকেটে ফের অর্ধশতরান করার খানিক বাদেই দুনিথ ওয়াল্লালাগের বলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। তাঁর ৫৩ রানের ইনিংস ছিল সাতটি চার ও দুই ছক্কায় মোড়া।  

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?