ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা পাকিস্তানে। চোট পেলেন পাক অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন পাকিস্তানের এই টেস্ট অধিনায়ক। যার ফলে চাপ বাড়ল পাক শিবিরে। কারণ টেস্টে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাবর অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। ফর্মেও রয়েছেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। চলতি মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করেছিল পাকিস্তান। সেই সিরিজে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টেই ফিফটি করেছিলেন তিনি।

আরও পডুন: বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

কেন্টের বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাবের (পিসিসি) একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে গতকাল, শুক্রবার ডান হাতে আঘাত পান বাবর। ব্যাট করতে নেমে ৫ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তারপরে আর ক্রিজে নামেননি তিনি। পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় আর কোনও প্রস্তুতি ম্যাচে খেলতে দেখা যাবে না বাবরকে। হেডিংলিতে আগামী বুধবার থেকে শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে বাবরকে ফিট রাখতে। কারণ ইংল্য়ান্ডের বিরুদ্ধে জিততে মরিয়া পাকিস্তান। আর সেই জয় পেতে গেলে বাবরের ফিট থাকাটা জরুরি।

প্রস্তুতি ম্যাচে পিসিসি একাদশের প্রথম ইনিংসে করা ৩০৫ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গেছে ২৩৮ রানে। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির ৭৬ রানে ৪ উইকেট নেন। ১৭ বছর বয়সী ম্যানি লামসডেন নেন ২৪ রানে ২ উইকেট। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে পিসিসি একাদশের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। তাদের মোট লিড দাঁড়িয়েছে ১৯৫ রানের।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা