বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, কী বলল ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন?

Share:

নিজস্ব প্রতিনধি: টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। সেই জায়গায় স্কটল্যান্ডকে দলে নেওয়া হয়েছে। । শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে আসবে না বলেই জানিয়েছিল বাংলাদেশ। ফলস্বরুপ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকেই বাদ চলে গিয়েছে। এতে কার কি ক্ষতি হল তা নিয়ে চলছে কাটাছেড়ে। আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) এবার নামল আসরে। বাংলাদেশের বাদ যাওয়া নিয়ে মুখ খুলেছে  ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন। জানিয়েছেন, বিশ্ব মঞ্চে বাংলাদেশ অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক ঘটনা।   

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের ঘটনায় বিশ্ব ক্রিকেট সংস্থা (ডব্লিউসিএ) গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনাকে খেলাধুলার জন্য “একটি দুঃখজনক মুহূর্ত” বলে দাবি করেছে। শনিবার আইসিসি নিশ্চিত করেছে যে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে স্কটল্যান্ড। তারা জানিয়েছে যে, “কঠিন সিদ্ধান্ত” নেওয়া হয়েছে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ স্থানান্তর করা সম্ভব ছিল না। ডব্লিউসিএ-র সিইও টম মোফাত এক বিবৃতিতে বলেছেন,  “টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহার এবং এর ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসর থেকে একটি মূল্যবান ক্রিকেটিং দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক।  বিভাজন বা বর্জনকে জায়গা না দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই—সংস্থা, বিভিন্ন লিগ ও খেলোয়াড়সহ সব অংশীজনের সঙ্গে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করতে, বিভক্ত নয়।’

আরও পড়ুন: কোচ হিসেবে প্রথমবার ট্রফি জয়ের মুখে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর নিরাপত্তার কারণে বিসিবি তাদের দলকে ভারতে ভ্রমণের অনুমতি দিতে চায়নি। শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের জন্য  আইসিসির কাছে দাবি করে।  এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে সরিয়ে জায়গা করে দিয়েছে  স্কটল্যান্ডকে। আইসিসি  জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশের টিম, কর্মকর্তা বা ভারতে থাকা সমর্থকদের জন্য কোনও যুক্তিযুক্ত নিরাপত্তার হুমকি নেই এবং প্রকাশিত ইভেন্টের সময়সূচী সংশোধন করা  সম্ভব নয়। আইসিসি বলেছে,  “ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন প্রতিটি দল এবং প্রতিটি খেলোয়াড়কে সম্মানের সাথে আচরণ করা হয়, যথাযথভাবে এবং ধারাবাহিকভাবে সমর্থন করা হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণ করতে সক্ষম হয়। খেলা তখনই সেরা হয় যখন সমস্ত অংশগ্রহণকারীরা এর সাফল্যে প্রকৃত অবদান রাখে।”

 

 

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য