এই মুহূর্তে

কোচ হিসেবে প্রথমবার ট্রফি জয়ের মুখে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট জীবনের নেতৃত্বের বহু অধ্যায় লিখেছেন তিনি। মাঠে ক্যাপ্টেন হিসেবে যেমন সফল, তেমনই প্রশাসক হিসেবেও পরিচিত নাম। আরও এবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করেই সাফল্যের মুখ দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমবার পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে পৌঁছে দিয়েছেন ফাইনালে। আজ রবিবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লীগের ফাইনালে সৌরভের দল ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে শক্তিশালী সানরাইজার্স ইস্টার্ন কেপের।

প্রতিপক্ষ মোটেও সহজ নয়। সানরাইজার্স এর আগে দুবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে। অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুদিক থেকেই এগিয়ে তারা। তবে সৌরভের নেতৃত্বে প্রিটোরিয়া ক্যাপিটালসও এবার ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে মরিয়া দলটি। এই মরশুমে প্রিটোরিয়ার শুরুটা মোটেও সহজ ছিল না। একের পর এক ম্যাচে হার। সমালোচনার ঝড়। সবকিছুর মধ্যে দিয়েই যেতে হয়েছে দলকে। কিন্তু সঠিক সময় ঘুরে দাঁড়ায় সৌরভের দল। ১০টি ম্যাচের মধ্যে ৫ টি জিতে শেষ পর্যন্ত জায়গা করে নেয় ফাইনালে। এই কামব্যাকই সৌরভের কোচিং দর্শনের বড় উদাহরণ।

আরও পড়ুন: খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

নিজের অভিজ্ঞতা শেয়ার করে সৌরভ বলেন,” একটা দল গড়ার কাজ শুরু হয় নিলামের সময় থেকে। কোন ক্রিকেটার দলে আসছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্তরে যারা খেলেছে তাদের নতুন করে কিছু শেখানোর দরকার নেই। কোচের দায়িত্ব হল ড্রেসিং রুমে ভালো পরিবেশ পরিবেশ তৈরি করা এবং ক্রিকেটারদের আত্মবিশ্বাস জাগানো। তিনি আরো বলেন, “মাঠে নেমে ম্যাচ জিতবে ক্রিকেটাররাই। কোচ হিসেবে আমাদের কাজ হল তাদের ওপর ভরসা রাখা, পাশে থাকা এবং সেরাটা বের করে আনা।” আজ সেই দর্শনই সৌরভকে এনে দিয়েছে ট্রফির একেবারে কাছাকাছি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবোয়ে, বিদায় নিল অস্ট্রেলিয়া

কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসার দাবি কপিল-গাভাস্কার-সহ ১৪ কিংবদন্তির

কাজে এল না যুবরাজের সেঞ্চুরি, কানাডাকে হারিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

১৯ বছরেই বিশ্বমঞ্চ কাঁপালেন যুবরাজ সামরা

রঞ্জি সেমিতে বাংলার হয়ে একা ৮ উইকেট নিলেন শামি, ভারতীয় দলে ফেরা নিয়ে বার্তা বিসিসিআইকেও

দু’মাস আগে বিচ্ছেদ! ভারতের কাছে হারের পরেই নতুন জীবন শুরু করলেন পাকিস্তানি অলরাউন্ডার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ