চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাকরি হারাতে চলেছেন দরিভাল! কে হবেন ব্রাজিলের নয়া কোচ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিল দলে চলছে বেহাল দশা। সময়টা ভাল যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।সদ্যই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরেছে দলটি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে দরিভালের ছাঁটাই নিয়ে কথা উঠেছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে,দলটির বর্তমান কোচ দরিভাল জুনিয়রের সঙ্গে বৈঠকে বসছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।এই বৈঠকে নাকি কোচের থেকে জবাবদিহি চাওয়া হবে। দল সূত্রে খবর, ব্রাজিলের ড্রেসিংরুমের অবস্থাও খুব একটা সুখকর নয়।কোচের ওপর যে চাপ আসছে, সেটা জানেন সবাই।চাপ টের পাচ্ছেন দরিভালও। দায়িত্বে নিরাপদ বোধ করছেন কি না, এই প্রশ্নে সংবাদ সম্মেলনে দরিভাল সাফ জানিয়েছেন, ‘এসব আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে।’এরপর থেকেই জল্পনা সত্যিই হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দরিভালকে বরখাস্ত করা হলে কার হাতে দেওয়া হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের দায়িত্ব, সেটা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা।

এর মধ্যেই ব্রাজিলের কোচ হিসেবে উঠে আসছে কার্লো আনেচেলত্তির নাম।সূত্রের খবর ব্রাজিল সমর্থকেরা আনচেলত্তিকেই ভবিষ্যৎ কোচ হিসেবে দেখে আসছিলেন।তবে সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে ২০২৬ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি।সেই নামটি ফের এখন ঘুরপাক খাচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিলের সিনিয়র ফুটবল দল। পারফরম্যান্স যথেষ্ট খারাপ।এমন কঠিন পরিস্থিতিতেই ব্রাজিলের দায়িত্ব কার কাঁধে যাবে তা নিয়ে শুরু জল্পনা। ২০২৪ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৬২ বছর বয়সী দরিভাল।তার অধীনে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭টি করে ম্যাচে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল। হেরেছে বাকি ২ ম্যাচে।

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

টানা ব্যর্থতায় চাপে কেকেআর! গুজরাত ম্যাচে চার বড় বদলের ইঙ্গিত, কাদের নিয়ে নামবেন রাহানে?

শ্রেয়াসকে ফেরাতে আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কড়া বার্তা অশ্বিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ