আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ফুটবলে খেলার আগ্রহ প্রকাশ করলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সুযোগ পেলে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলতে চান তিনি। কলকাতার ফুটবল উন্মাদনার কথাও শুনেছেন বিশ্বকাপে নজরকাড়া এই গোলরক্ষক। শহরের ফুটবল সংস্কৃতি নিজের চোখে দেখতে চান তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্যও একটি বিশেষ উপহার পাঠাচ্ছেন ভোজিনহা। 

বৃহস্পতিবার রাতে ফুটবল উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে নৈশভোজে বসেছিলেন ভোজিনহা। সেই সময় ভারতীয় ফুটবল নিয়ে নানা কথা জানতে চান তিনি। দেশের ফুটবলপ্রেম, লিগের কাঠামো এবং কলকাতায় ফুটবলের জনপ্রিয়তা সম্পর্কে তাঁর কৌতূহল ছিল। শতদ্রুর কাছ থেকে বিস্তারিত জানার পর ভারতে আসার আগ্রহ আরও বেড়েছে তাঁর। শতদ্রু কলকাতার বাসিন্দা জানতে পেরে শহরের ফুটবল নিয়ে প্রশ্ন করেন ভোজিনহা। তিনি জানান, কলকাতায় ফুটবল কতটা জনপ্রিয়, তা নিয়ে অনেক কথা শুনেছেন। ভারতীয় ফুটবল সম্পর্কেও আরও জানতে চান তিনি। জবাবে শতদ্রু কলকাতার ফুটবল সংস্কৃতির কথা তুলে ধরেন। তাঁর দাবি, শহরে ফুটবলের জনপ্রিয়তা বরাবরই বেশি। নতুন সরকারও খেলাটির উন্নয়নে আগ্রহী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফুটবলের পাশে থাকার কথা বলেছেন। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান শতদ্রু।

আরও পড়ুন: বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

নৈশভোজের আলোচনায় আইএসএলের কথাও ওঠে। ভারতের এই শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ভোজিনহা। তবে তাঁর ভারতে খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। সুযোগ তৈরি হলে আইএসএলে খেলতে আগ্রহী তিনি। বর্তমানে চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে খেলেন এই গোলরক্ষক। ক্লাবের ২৯ নম্বর জার্সিতে সই করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য উপহার পাঠাচ্ছেন তিনি। জার্সিতে লিখেছেন, ‘আমার বন্ধু স্যার শুভেন্দুর জন্য।’ দেশের হয়ে ১ নম্বর জার্সি পরলেও ক্লাবের হয়ে তাঁর নম্বর ২৯। শতদ্রু জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে কলকাতায় ফিরবেন তিনি। তখন ভোজিনহার পাঠানো উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের