বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি যোগের অভিযোগে প্রায় ন’মাস ধরে খোঁজ চলছিল তার। একাধিক বার তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি। অবশেষে বিহার থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা NIA। বৃহস্পতিবার মধ্য রাতে তাকে ধরা হয়। আজ শুক্রবার (৯ অক্টোবর) ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করার কথা। ইতিমধ্যেই তাকে নিয়ে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তদন্তকারীরা।

জামাত-উল-মুজাহিদিনের সঙ্গে যোগাযোগের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি এলাকায় তদন্ত চালাচ্ছিল NIA। গত ২৯ সেপ্টেম্বর মুন্দেহার গ্রামে মজিবুরের বাবা মিজানুর রহমানের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী দলের চার সদস্য। মূলত মজিবুরের খোঁজেই সেখানে পৌঁছেছিলেন তাঁরা। কিন্তু বাড়িতে তল্লাশি চালিয়েও তাঁর সন্ধান পাননি আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, গত ২ জানুয়ারি প্রথম বার মজিবুরের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেই সময়ই তিনি পালিয়ে যান বলে অভিযোগ। তার পর থেকে তাঁর অবস্থান সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় ধরে খোঁজ চললেও নাগাল পাননি তদন্তকারীরা। এর পর গত ২৯ সেপ্টেম্বর ফের তাঁর বাড়িতে হানা দেয় NIA এবং বংশীহারি থানার পুলিশ। দ্বিতীয় দফার তল্লাশিতেও খালি হাতে ফিরতে হয় তাঁদের। সেই অভিযানের প্রায় ১০ দিন পর বিহার থেকে মজিবুরের গ্রেফতারির খবর সামনে এল।

আরও পড়ুন: আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

সূত্রের খবর, মজিবুরের বয়স ২৯ বছর। পরিবারের দাবি, বিএসসি পাশ করার পর তিনি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। এই মামলায় তদন্তের অংশ হিসেবে গত ১ অক্টোবর কলকাতায় NIA-র দফতরে হাজিরা দিয়েছিলেন তাঁর বাবা মিজানুর রহমান। পুলিশ সূত্রে খবর, মজিবুরের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। যদিও মামলাগুলির বিস্তারিত বিবরণ এখনও স্পষ্ট নয়।

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২