মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির বিপক্ষে শুক্রবার (১ মে) ব্যাট হাতে ঝড় তুলতে পারেনি ১৫ বছরের বৈভব সূর্যবংশী। কাইল জেমিসনের নিখুঁত ইয়র্কারে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন ভারতের বিস্ময় বালক। বৈভবকে আউট করার পরেই দিল্লির পেসারকে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। সেই ঘটনা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নজর এড়ায়নি। সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাইল জেমিসনকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গেই  তাঁর আচরণের জন্য সতর্কও করা হয়েছে।  

নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলারকে ধারা ২.৫-এর অধীনে লেভেল ১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। জেমিসন অভিযোগটি স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রাজীব শেঠের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ঘটনাটি প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটেছিল। ১৫ বছর বয়সী সূর্যবংশীকে আউট করার পর জেমিসনকে তার খুব কাছে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৩ নম্বর ম্যাচে খেলোয়াড় ও দলীয় কর্তাদের জন্য আইপিএলের আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে দিল্লি ক্যাপিটালসের বোলার কাইল জেমিসন একটি ডিমেরিট পয়েন্ট এবং একটি সতর্কবার্তা পেয়েছেন।” এই নিয়ম ম্যাচে অন্য কোনো খেলোয়াড়কে অপমান করে বা তার মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এমন ভাষা, কার্যকলাপ বা অঙ্গভঙ্গি ব্যবহার করার সঙ্গে সম্পর্কিত।

আরও পড়ুন: রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

 আউট হওয়ার পর জেমিসন আগ্রাসীভাবে হাততালি দিয়ে সেই সাফল্য  উদযাপন করেন এবং ব্যাটসম্যানের কাছে গিয়ে এমনভাবে চোখে চোখ রাখেন যা আক্রমণাত্মক বলে মনে করা হয়। ১৫ বছর বয়সী খেলোয়াড়কে  লক্ষ্য করে এই আচরণকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। কেউ কেউ  এই ঘটনাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের   অংশ হিসেবে দেখলেও,  অনেকেই  এমন আগ্রাসনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে