রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার (১ মে) রাজস্থানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে দিল্লি। এই জয়ে খুশি অধিনায়ক অক্ষর প্যাটেল। তবে দিল্লি ক্যাপিটালসের জয়ের পর অক্ষর প্যাটেল আবেগঘন বার্তা দিয়েছেন । সেই সঙ্গেই দিল্লিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভক্তের উদ্দেশ্যে জয় উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে দিল্লির অধিনায়ক দলের দুই ভক্তকে নিয়ে কথা বলেন যারা গত ম্যাচ দেখে ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দিল্লির আগের ম্যাচ দেখে ফেরার সময় মহাদেব রোড টি-পয়েন্টের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান যজ্ঞ ভাটিয়া (২০) এবং অভব ভাটিয়া (১৪)। তাঁরা দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখে বাড়ি ফিরছিলেন। বাইকে করে যাওয়ার পথে দুর্ঘটনার সম্মুখীন হন । সেখানেই দুই ভাই প্রাণ হারান। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অক্ষর এই মর্মান্তিক ঘটনার নিয়ে কথা বলেন এবং প্রয়াত ভক্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অক্ষর বলেন, “আমি শুধু এটুকু বলতে চাই যে গত ম্যাচের পর আমাদের সমর্থকদের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তাদের পরিবারের এই ক্ষতির জন্য গভীর সমবেদনা জানাচ্ছি। আমি এই জয় তাদের উৎসর্গ করতে চাই। তারা আমাদের দিল্লি পরিবারের দুজন সদস্য ছিলেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।”

DC

টানা কয়েকটি ম্যাচে হারের ধারা ভেঙে শুক্রবার রাতে সাত উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি। শুক্রবার পাঁচ বল বাকি থাকতেই ২২৬ রানের লক্ষ্য তাড়া করে অক্ষরের দল। আইপিএলের ইতিহাসে এটাই দিল্লির সর্বোচ্চ সফল রান তাড়া করার ঘটনা। পরপর দুটি ধাক্কার পর ঘুরে দাঁড়ানো দিল্লির জন্য জরুরি ছিল। সেই সাফল্য পাওয়ার পরেই দলটি তাঁদের জয়কে প্রয়াত সমর্থকদের উদ্দেশ্য উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার কেএল রাহুল ও পাথুম নিসঙ্কা ৯.৩ ওভারে ১১০ রানের জুটি গড়ে ইনিংসের ভিত্তি স্থাপন করেন। নিসঙ্কা ৩৩ বলে ৬২ রান এবং রাহুল ৪০ বলে ৭৫ রান করে সাজঘরে ফিরেছিলেন। 

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা