লিটন দাসরা না থাকলেও টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেন বাংলাদেশের দুই আম্পায়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিরাপত্তার অছিলায় ভারতে বিশ্বকাপ খেলতে লিটন দাসদের পাঠাতে অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। যার ফলে বিশ্বকাপ খেলার স্বপ্নই ভেঙে খানখান হয়ে গিয়েছে টাইগারদের। তবে লিটন দাসরা বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের প্রতিনিধি থাকছেন। বিশ্বকাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল ও শরফুদ্দৌল্লা ইবনে শহীদ। এর মধ্যে শহীদ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন।

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে শুক্রবার (৩০ জানুয়ারি) আম্পায়ারদের নামের তালিকা ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রাথমিক পর্বের ম্যাচগুলি পরিচালনার জন্য ৬ জন ম্যাচ রেফারি ও ২৪ জন আম্পায়ারকে চূড়ান্ত করেছে আইসিসি। সুপার এইট ও নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা জানানো হবে যথাসময়ে। প্রাথমিক পর্বের ম্যাচগুলোর জন্য আম্পায়ারদের তালিকায় ঠাঁই পেয়েছেন গাজি সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীদ। আগেও বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌল্লা। তবে গাজী সোহেল এই প্রথম বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

প্রাক্তন বাঁ-হাতি স্পিনার শরফুদ্দৌলা এখনও পর্যন্ত ৭৫ টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ৫৪ ম্যাচে। গাজী সোহেল অন-ফিল্ড আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন ৪০ টি-টোয়েন্টি, টিভি আম্পায়ার বা চতুর্থ আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন ১৯ ম্যাচে।

আগামী ৭ ফেব্রিয়ারি থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ওই দিন শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব সামাল দেবেন কুমার ধর্মসেনা ও ওয়েইন নাইটস। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস।

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট