ক্রিকেটের স্বর্গোদ্যানে অভিষেকে চমক নুয়ানিদুর, ২১৫ রানে শেষ শ্রীলঙ্কা

জয়ের জন্য ভারতকে করতে হবে ২১৬

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটের স্বর্গোদ্যানে বড় রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে লঙ্কাবাহিনী। তাই, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্য তাদের পূরণ হল না। ৩৪ ওভার যখন চলছে, সেই সময় দলের রান সাত উইকেটের বিনিময়ে ১৭৭। প্রথম একদিনের ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় শিবির রীতিমতো চাঙ্গা। অন্যদিকে, শ্রীলঙ্কার টার্গেট সিরিজে সমতা ফেরানো। তিনটি একদিনের সিরিজের বৃহস্পতিবারের ম্যাচ ছিল দ্বিতীয়।

আবিস্কা ফার্নান্দো মাত্র ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বড় রানের স্কোর গড়ার দায়িত্ব বর্তায় নুয়ানিদু ফার্নান্দো এবং কুশল মেন্ডিসের ওপর। দুইজনে স্কোরকে কিছুটা ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ফার্নান্দো অর্ধশত রান করে প্যাভিলিয়নে ফেরেন। আর কুশল মেন্ডিশ মাত্র ৩৪ রানে। এরা ফিরতেই মিডল অর্ডারে ধস নামে। ধনঞ্জয় ডি সিলভা, আসালাঙ্কা, দাসুন সনাকা ওয়ানিন্দু হাসারাঙ্গা – কেউ ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ধনঞ্জয় ডি সিলভা শূন্য, আসালাঙ্কা ১৫, দাসুন সনাকা দুই, ওয়ানিন্দু হাসারাঙ্গা ২১ রানে আউট হন। ফলে, লঙ্কাবাহিনীর বড় রানের পাহাড় গড়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

প্রথম উইকেট পড়ে ২৯ রানের মাথায়। দ্বিতীয় উইকেটের পতন দলের রান যখন ১০২। আর ১০২ থেকে ১৫৭ রানের মধ্যে শ্রীলঙ্কা হারায় আরও পাঁচটি উইকেট।শ্রীলঙ্কার ভিত নড়িয়ে দিয়েছেন ভারতের দুই বোলার কুলদীপ যাদব এবং উমরান মালিক। ৫০ ওভারে এই রান আহামরি কিছু নয়। বিপর্যয় না ঘটলে দ্বিতীয় একদিনের ম্যাচ ও সিরিজ ভারত পকেটস্থ করতে চলেছে।  

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১