চার তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি : আচমকাই মৃত্যু হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসনের। বেঙ্গালুরুর ফ্ল্যাটে চার তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। গত সপ্তাহে হাসপাতাল ভর্তি ছিলেন তিনি। তিন দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আচমকাই মৃত্যু হয় রঞ্জি ট্রফি খেলা এই ক্রিকেটারের। 

গত কয়েক বছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডেভিড জনসন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তিন দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জনসনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। সংসার চালাতে বন্ধু বান্ধবদের কাছে সাহায্য নিতে বাধ্য হয়েছিলেন জনসনের পরিবারের সদস্যরা। শারীরিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি মানসিকভাবেও বিধ্বস্ত ছিলেন ভারতের এই প্রাক্তন খেলোয়াড়ের। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর ফ্ল্যাটের ব্যালকনি থেকে আচমকাই পড়ে যান জনসন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জনসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। উল্লেখ্য, ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল ডেভিড জনসনের। জগাভাল শ্রীনাথ চোট পাওয়ায় তাঁর জায়গায় ভেঙ্কটেশ প্রসাদের সঙ্গে বল করতে নেমেছিলেন জনসন। দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছিল তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯টি ম্যাচে ১২৫টি উইকেট পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে টেস্ট খেলতে গিয়েছিলেন জনসন।

 

 

 

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?