ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা ফুটবলবিশ্ব, ঠিক সেই সময় এক হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছে ১০ বছরের আন্দ্রেস মিয়েলেস। ভেনেজুয়েলার এই খুদে ফুটবলপ্রেমীর কাছে বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, বেঁচে থাকার এক নতুন স্বপ্ন। ভয়াবহ দুটি ভূমিকম্পে পরিবারের প্রিয়জনদের হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছে সে। তবুও ভেঙে পড়েনি। বুকের ভেতর লালন করে রেখেছিল মাত্র একটি ইচ্ছা, প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি স্টিকার বিশ্বকাপের অ্যালবামে সযত্নে তুলে রাখবে।

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আন্দ্রেস। চিকিৎসকদের নজরদারিতে দিন কাটলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা এতটুকু কমেনি। পরিবারের সদস্য এবং পরিচিতদের কাছে বারবার সে জানাত, রোনাল্ডোর একটি স্টিকার পেলেই তার বিশ্বকাপের অ্যালবাম সম্পূর্ণ হবে। সেই ছোট্ট ইচ্ছার কথা ধীরে ধীরে পৌঁছে যায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কানে। এরপরই সামনে আসে এক মানবিক ছবি। ছোট্ট ভক্তের আবদার অপূর্ণ রাখেননি রোনাল্ডো। আন্দ্রেসের উদ্দেশে পাঠিয়ে দেন নিজের স্বাক্ষর করা একটি জার্সি, বহু প্রতীক্ষিত স্টিকার এবং একটি বিশেষ ভিডিও বার্তা। সাংবাদিক গ্যাবি আরোচা সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি প্রকাশ্যে আনতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ভিডিও বার্তায় রোনাল্ডো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমার জন্য অনেক ভালোবাসা রইল। জানি, তুমি আমার বড় ভক্ত। খুব দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই, একদিন তুমি আমার ম্যাচ দেখতে আসবে। আমরা একসঙ্গে সেই মুহূর্ত উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস হারাবে না বন্ধু।’

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান, গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

রোনাল্ডোর এই বার্তা এবং উপহার হাতে পাওয়ার পর দীর্ঘদিনের কষ্টের মাঝেও আন্দ্রেসের মুখে ফুটে ওঠে হাসি। হাসপাতালের বিছানায় বসেই নিজের প্রিয় ফুটবলারের পাঠানো জার্সি ও স্টিকার হাতে নিয়ে আবেগে ভেসে যায় সে। উপস্থিত চিকিৎসক ও পরিবারের সদস্যদের অনেকেই জানান, ছোট্ট এই উপহার শিশুটির মানসিক শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। নেটিজেনদের একাংশের বক্তব্য, রোনাল্ডো শুধু ফুটবল মাঠের কিংবদন্তি নন, তিনি একজন বড় মনের মানুষও। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিপর্যস্ত পরিবারকে সাহায্য করা কিংবা ভক্তদের স্বপ্ন পূরণে এগিয়ে আসার মতো মানবিক কাজ এর আগেও বহুবার করেছেন তিনি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক