দীর্ঘ অপেক্ষার অবসান, গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে শেষ হল দীর্ঘ জল্পনা। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের তারকা খেলোয়াড় ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁদের বিয়ে ঘিরে উচ্ছ্বাসে মেতেছে অনুরাগীরা। শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় এই বহুল আলোচিত বিয়ের অনুষ্ঠান। দিনভর স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত-অনুরাগী। তাঁদের কেউ কেউ গাইছিলেন সুইফটের জনপ্রিয় সব গান, কারও গায়ে ছিল প্রিয় গায়িকার কনসার্টের লোগো দেওয়া টি-শার্ট (মার্চেন্ডাইজ)।

এই আয়োজন ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শুধু ম্যাডিসন স্কয়ার গার্ডেনই নয়, তার পাশের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংও জাঁকজমক আলোকসজ্জায় সেজে ওঠে। গোটা শহর যেন উৎসবের আবহে মেতে ওঠে। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি যখন একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেয় তখনই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ‘‘JUST&T MARRIED!’ সেই দৃশ্য দেখেই বাইরে অপেক্ষারত অনুরাগীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন ‘সুইফটি’রা। এই বিয়ের অনুষ্ঠানের খবরটি পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের প্রতিনিধি ট্রি পেইন। তিনি জানান, গত বছরের অগাস্টে বাগদান হওয়ার পর অবশেষে চার হাত এক হয়েছে এই তারকা জুটির। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করান হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার, যিনি এই দম্পতির ঘনিষ্ঠ বন্ধু। প্রচলিত রীতির বাইরে গিয়ে বিয়ের অনুষ্ঠানটি একেবারে ব্যক্তিগত ও ঘরোয়া আবহে সাজানো হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির পরেই প্রাণনাশের হুমকি, দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় আশ্রয় দক্ষিণ কোরিয়ার কোচের

বর-কনের বিয়ের পোশাকও ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। ক্রিশ্চিয়ান ডিওরের হাউট কুচুর বিভাগ তাঁদের জন্য বিশেষ পোশাক তৈরি করে। ডিজাইনার জোনাথন অ্যান্ডারসন ব্যক্তিগতভাবে টেইলর ও ট্রাভিসের সঙ্গে আলোচনা করে পোশাকগুলোর ডিজাইন করেছেন। তাঁদের জুতো জোড়া বিশেষভাবে তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিন এবং কনে পরেছিলেন কারটিয়ের (Cartier) গয়না।’ টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি দু’জনেরই বয়স ৩৬ বছর। ব্যক্তিগত জীবনেও তাঁরা বরাবরই নিজেদের মতো করে চলতে পছন্দ করেন। তাই তাঁদের বিয়েতেও দেখা গিয়েছে ব্যতিক্রমী আয়োজন। কোনও ব্রাইডসমেড বা গ্রুমসম্যান রাখা হয়নি। পরিবর্তে টেইলরের ভাই অস্টিন সুইফট ছিলেন তাঁর ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিসের ভাই জেসন কেলসি পালন করেন ‘বেস্ট ম্যান’-এর দায়িত্ব। প্রায় দুই বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা। আমেরিকার স্বাধীনতা দিবসের (ফোর্থ অব জুলাই) আগের সন্ধ্যায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই বিয়েতে প্রায় ১ হাজার অতিথি উপস্থিত ছিলেন। বিনোদন ও ক্রীড়া জগতের বহু পরিচিত মুখ এই বিয়েতে যোগ দেন। অতিথিদের তালিকায় ছিলেন গিগি হাদিদ, ব্র্যাডলি কুপার, ডাকোটা জনসন, এড শিরান, চেরি সিবর্ন, এলি গোল্ডিং, হিউ গ্র্যান্ট, কার্লি ক্লস, জিমি ফ্যালন, টমি হিলফিগার-সহ আরও বহু আন্তর্জাতিক তারকা। বিয়ের আগের রাতে কড়া নিরাপত্তার মধ্যে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ইনফোসিস থিয়েটারে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ডিনারের আয়োজনও করেছিলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক