ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, ভাঙলেন বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২২ গজের ময়দানে ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশ লিগ (BBL) ২০২৫-২৬-এর ৩৭তম ম্যাচে সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ওয়ার্নারের দাপটে মুগ্ধ ক্রিক্রট মহল। সিডনি সিক্সার্সের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ভেঙে দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড। 

 এই মরশুমে এটি ওয়ার্নারের  দ্বিতীয় শতরান। তিনি ব্যাট হাতে ফের একবার বুঝিয়ে দিয়েছেন তাঁর দাপট এখনও কমেনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে থান্ডার প্রথমে ব্যাট করতে নেমেই বড়  রান করে।  আর সেই বিশাল রানের ভিত গড়েন ওয়ার্নার। দলের ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই সেঞ্চুরির মাধ্যমে ওয়ার্নার বিরাট কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন। বিগ ব্যাশের এই ম্যাচে ওয়ার্নার ৬৫ বলে অপরাজিত ১১০ রান করেন। তাঁর এই ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন। ওয়ার্নারের স্ট্রাইক রেট ছিল ১৬৯.২৩। তাঁর দাপটে সিডনি থান্ডার দল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৯ রান। এই দুর্দান্ত শতরানের মাধ্যমে ওয়ার্নার টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরাটকে ছাপিয়ে নিজের নামে করে নিলেন একটি বড় রেকর্ড । এখন তিনি টি-টোয়েন্টিতে সর্বাধিক শতরান হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় থাকা বিরাট কোহলিকে ছাপিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জঙ্গিদের গুলি থেকে রক্ষা পাওয়া এই ক্রিকেটার

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের এই সেঞ্চুরিটি ছিল দশম। তিনি শতরান করে তিনি বিরাট কোহলি এবং রাইলি রোসোকে ছাপিয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান এখন ক্রিস গেইল এবং বাবর আজমের পরেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি করা খেলোয়াড় হয়ে উঠেছেন। এটি ছিল চলমান এই মরশুমে ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে তিনি হোবার্ট হারিকেনসের বিপক্ষে ১৩০* রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় এখন পর্যন্ত লিগের চলতি মরশুমে মোট ৪৩৩ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং প্রতিটি অর্ধশতরান রয়েছে। তিনি এখন পর্যন্ত মরশুমে আটটি খেলায় অংশ নিয়েছেন এবং ৮৬.৬০ গড়ে অসাধারণ রান করেছেন।


টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকা... 

১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ২২ সেঞ্চুরি

২. বাবর আজম (পাকিস্তান) - ১১ সেঞ্চুরি

৩. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ১০ সেঞ্চুরি

৪. বিরাট কোহলি (ভারত) - ৯ সেঞ্চুরি

৫. রাইলি রোসো (দক্ষিণ আফ্রিকা) - ৯ সেঞ্চুরি

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য