কলকাতা নয়, বদলে গেল ইস্ট-মোহনের ডার্বি ম্যাচের ভেন্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষমেশ কাটল জট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী একই দিনে আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। তবে বদলে গেল ম্যাচের ভেন্যু। আগামী ১১ জানুয়ারি গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই প্রধান। জানা গিয়েছে, ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে। তবে শেষ পর্যন্ত দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলবে গুয়াহাটিতে।

জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি যুবভারতীতে আয়োজিত হওয়ার  কথা ছিল কলকাতা ডার্বি ম্যাচের। কিন্তু সেই সময় গঙ্গাসাগরের মেলা থাকায় নিরাপত্তার জন্য পিছিয়ে আসে পুুলিশ। জল্পনা তৈরি হয় ডার্বির দিন পিছিয়ে দেওয়া হতে পারে। কিন্তু সেটা করা সম্ভব নয়, কারণ এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে ১১ জানুয়ারির ম্যাচ বদলে দিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হবে। সেখান থেকে আলোচনা শুরু হয়, কলকাতার বাইরে অন্য কোথায় আয়োজিত হতে পারে এই হাইভোল্টেজ ম্যাচ।

বাংলার বাইরে অন্য ভেন্যুর কথা ভাবতে গিয়ে প্রথমেই উঠে এসেছিল জামশেদপুর এবং ওড়িশার নাম। ভেবে দেখা হচ্ছিল দিল্লির কথাও। কিন্তু শেষ পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে এই তিন কেন্দ্রই। ওড়িশায় পূর্ব নির্ধারিত কিছু অনুষ্ঠানের কারণে ডার্বি আয়োজন সম্ভব নয়। প্রবল ঠান্ডার মধ্যে দিল্লিতে গিয়ে ডার্বি খেলতেও অসুবিধা হবে। জামশেদপুরে ডার্বি হলেও বেশি দর্শক আসবেন না বলেই আয়োজকদের অনুমান। তাই শেষ পর্যন্ত গুয়াহাটিকে বেছে নেওয়া হয় ডার্বির কেন্দ্র হিসাবে। আগামী ১১ জানুয়ারি গুয়াহাটির মাটিতেই মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। 

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের