ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে দিল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুটা দাপটের সঙ্গে করলেন হ্যারি কেনরা। ৪-২ গোলে লুকা মডরিচদের হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করল ইংল্যান্ড। আজ, বৃহস্পতিবার (ভারতীয় সময়) মার্কিন মুলুকের ডালাসে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। সেই ম্যাচে প্রথম থেকেই দাপট দেখিয়েছে ইংল্যান্ড। মাঝে পাল্টা চেষ্টা করে হাফটাইম অবধি লড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু হাফটাইমের পর লুকা মডরিচদের আক্রমণের ধার কমে আসে। তখন ডিফেন্স দিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেও ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতে পারেনি ক্রোয়েশিয়া। যার ফলে বিশ্বকাপের শুরুতেই হার দিয়ে যাত্রা শুরু করল ক্রোটরা।

আরও পডুন: কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

এদিনের ম্য়াচে শুরুতেই ধাক্কা খায় ক্রোয়েশিয়া। গোল বক্সের ভিতরে ননি মাদুয়েকেকে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। হ্যারি কেনের নেওয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পান কেন। এবার অবশ্য আর ভুল করেননি কেন। ১২ মিনিটে তাঁর পেনাল্টি গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কেন এখন বিশ্বকাপের ইতিহাসে (টাইব্রেকার বাদে) সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক। ইংল্যান্ডের এই অধিনায়ক বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করেছেন ৫টি। ম্যাচের ৩৬ মিনিটে গোলবক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন মার্তিন বাতুরিনার। তাঁর দারুণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। সমতায় ফিরলেও ইংল্যান্ডকে আটকে রাখতে পারল না ক্রোয়েশিয়া। হ্যারি কেন দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে ইংল্যান্ড এগিয়ে যায় ২–১ গোলে। হাফটাইমে যাওয়ার আগে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে সমতাসূচক গোলটি করেন ক্রোয়েশিয়ার পেতার মুসা।

তবে দ্বিতীয়ার্ধে কার্যত ভেঙে পড়ে ক্রোয়েশিয়ার ডিফেন্স। পরপর গোল দেগে ম্যাচ নিজেদের পকেটে পুর নিল ইংল্যান্ড। ৪৭ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে দৌড়ে গোলবক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে গোল করেন জুড বেলিংহাম। বদিল হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন মার্কাস রাশফোর্ড। ম্যাচের ৮৫ মিনিটে গোলটি করেছেন এই ইংলিশ তারকা। এই গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ম্যাচে জয়ও নিশ্চিত করে ব্রিটিশরা।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা