কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ডিআর কঙ্গোর বিরুদ্ধে আজ, বুধবার (ভারতীয় সময়) খেলতে নেমেছিল পর্তুগাল। আমেরিকার টেক্সাসের হিউস্টনে মুখোমুখি হয়েছিল ডিআর কঙ্গো ও পর্তুগাল। কিন্তু আফ্রিকার এই দেশটির কাছে কার্যত আটকে গেল পর্তুগাল। শুরুটা ভাল করলেও ডিআর কঙ্গো প্রতি পদে পদে রুখে দিল পর্তুগালকে। যার ফলে বিশ্বকাপের শুরুটা ড্র দিয়ে করল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দেশ।

তবে এদিনের ম্যাচ খেলতে নেমে দুটি রেকর্ড করে ফেলেছেন রোনাল্ডো। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন তিনি। ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আগের এই রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন প্রাক্তন এই কানাডার মিডফিল্ডার। এখন সেই রেকর্ড করেছেন রোনাল্ডো।

আরও পডুন: ৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

এদিন আরও একটি রেকর্ড করেছেন সিআর সেভেন। যার ফলে মেসির সঙ্গে একই আসনে বসেছেন তিনি। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন পর্তুগিজ মহাতারকা। আজ, বুধবার সকালেই রেকর্ডটি গড়েছিলেন মেসি। মেক্সিকোর গিয়ের্মো ওচোয়াও ষষ্ঠ বিশ্বকাপ খেলতে এসেছেন। তবে ওচোয়া দুটি বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, খেলেননি এবারের প্রথম ম্যাচও। তবে মেসির মতোই ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন রোনাল্ডো। তাই বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে একই আসনে বসেছেন তিনি। 

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া