কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করে নকআউটে পর্তুগাল, গোল করতে ব্যর্থ রোনাল্ডো

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে কেন্দ্র করে একরাশ প্রত্যাশা রয়েছে ফুটবল প্রেমীদের। কিন্তু আশানরূপ ফল করতে পারেনি তাঁরা। মায়ামি গার্ডেন্সে হার্ড রক স্টেডিয়ামে আজ, রবিবার (ভারতীয় সময়) সকালে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও কলম্বিয়া। কিন্তু রোনাল্ডোদের এদিনের ম্যাচে আটকে দেয় কলম্বিয়া। অপরাজিত থেকে গ্রুপ সেরা হল কলম্বিয়া। দুটি জয় ও একটি ড্র করে তাদের পয়েন্ট ৭। এক জয় ও দুই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে নকআউটে পৌঁছল পর্তুগাল। ম্যাচের প্রথম আক্রমণেই দারুণ সুযোগ পেয়ে যায় কলম্বিয়া। যদিও শেষ পর্যন্ত কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি জন কর্দোবা। ১৭তম মিনিটে পাল্টা আক্রমণে পর্তুগাল গোলরক্ষকের পরীক্ষা নেন এই ফরোয়ার্ড, ঝাঁপিয়ে গোল ঠেকিয়ে দেন দিয়োগো কস্তা।

আরও পডুন: নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

প্রথম হাইড্রেশন ব্রেকের আগে প্রতিপক্ষের সীমানায় একটি ফ্রি কিক পায় পর্তুগাল। অনেক দূর থেকে রোনাল্ডোর শট রক্ষণ দেওয়ালকে ফাঁকি দিলেও, সোজাসুজি শটে অনায়াসে বল গ্লাভসে জমান কামিলো ভার্গাস। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে টানা আক্রমণে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে পর্তুগাল। ৪০তম মিনিটে গোল বক্সে ব্রুনো ফার্নান্ডেজের জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় আটকান ভার্গাস, ফিরতি বল পেয়ে রোনাল্ডো অ্যাক্রোবেটিক শট কলম্বিয়ার রক্ষণে প্রতিহত হয়। দুই মিনিট পর জোয়াও ফেলিক্সের শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় কলম্বিয়ার। ম্যাচের দ্বিতীয়ার্ধে পর্তুগাল ও কলম্বিয়া দারুণ খেললেও গোল শূন্য থাকে। গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। কলম্বিয়ার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তারা খেলবে তৃতীয় হয়ে উঠে আসা কোনও এক দলের বিপক্ষে।

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪