চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাট কোহলির ‘লাইক’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, মুখ খুললেন জার্মান নেটপ্রভাবী

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহোলি  -কে ঘিরে আবারও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি ইনস্টাগ্রামে জার্মান নেটপ্রভাবী LizLaz-এর একটি পোস্টে কোহলির প্রোফাইল থেকে ‘লাইক’ দেখা যাওয়ার পরই তা নিয়ে নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই লাইক-এর স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে এবং বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

এই ঘটনাকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন নেটপ্রভাবী লিজলাজ নিজেও। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথমে বিষয়টি তাকে আনন্দিত করলেও পরে পুরো ঘটনাটি বড় আকার নেওয়ায় কিছুটা অস্বস্তিও বোধ করেছেন। তাঁর কথায়, “কোহলি আমার পোস্টে লাইক করেছেন দেখে আমি খুশি হয়েছিলাম। কিন্তু পরে তিনি সেটি আনলাইক করায় আমার খারাপ লেগেছে। বিষয়টি এত বড় খবর হয়ে যাবে, তা আমি ভাবতেই পারিনি।”

লিজলাজ আরও জানান, তিনি নিজে এই ঘটনার কথা প্রথমে জানতেনই না। ঘুম থেকে উঠে দেখেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তার নাম উঠে এসেছে। বহু মানুষ তাকে মেসেজ করে এই খবরের লিঙ্ক পাঠিয়েছেন। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লিজলাজের একটি পুরনো ভিডিও, যেখানে তাকে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরে-এর সমর্থক হিসেবে দেখা যায়। তিনি জানান, গত বছরের আইপিএল চলাকালীন বেঙ্গালুরুর বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে দেখতেই তিনি দলটির ভক্ত হয়ে ওঠেন।উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে অভিনেত্রী Avneet Kaur-এর একটি ছবিতে কোহলির অ্যাকাউন্ট থেকে লাইক পড়ায় একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। তখন কোহলি ব্যাখ্যা দিয়েছিলেন যে, অ্যালগরিদমের কারণে ভুলবশত সেই লাইক হয়ে থাকতে পারে। 

Published by:

Share Link:

More Releted News:

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ